নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৭৫ নিবদ্ধ ছিল, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী আমল» সংরক্ষিত হয়েছে।২ ইমাম আবু ইউসুফ রেহ.) তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, “আমি ইমাম আবু হানীফা (রহ.)-এর নিকট থেকে কোনো বিষয়ে শরীয়তের সিদ্ধান্ত জানার পর কুফার অন্যান্য আলিমদের কাছে যেতাম এবং তাদের কাছে এ বিষয়ে আর কী কী দলীল রয়েছে তা তালাশ করতাম । আরো কিছু হাদীস পাওয়া গেলে ইমাম ছাহেবের নিকটে আসতাম এবং হাদীসগুলো তার সামনে পেশ করতাম। তিনি তখন সেই হাদীসগুলো সম্পর্কে পর্যালোচনা করে বলতেন, “এই হাদীসটি শাস্ত্রীয় বিচারে “সহীহ' নয়, ওই হাদীসটি 'গায়রে মারফ' । তাই আমি এগুলো উল্লেখ করিনি।' একবার আমি তাকে জিজ্ঞাসা করলাম, “এই হাদীসগুলো সম্পর্কে বিশদ জ্ঞান আপনি কীভাবে অর্জন করেছেন।" তিনি উত্তরে বললেন, “কুফা নগরীর জ্ঞান-ভাগ্ার আমার কাছে রক্ষিত আছে' ।”৩ ইমাম আবু হানীফা (রহ.) শুধু কুফা নগরীর আলিমগণের জ্ঞানই আত্মস্থ করেছেন এমন নয়, তিনি মক্কা মুকাররমা ও মদীনা মুনাওয়ারার আলিমদের নিকট থেকেও ইলম অর্জন করেছেন। উল্লেখ্য যে, তিনি জীবনে ৫৫ বার হজ্জ করেছেন।৪ তাঁর উত্তাদগণের সংখ্যাধিক্যের তাৎপর্য এখান থেকে বোঝা যায়। আল্লামা সালেহী (রহ.) "উকৃদুল জুমান' কিতাবে এবং ইবনে হাজার হায়তামী (রহ.) 'আলখায়রাতুল হিসান" কিতাবে উল্লেখ করেছেন যে, “ইমাম আবু হানীফা (রহ.)-এর উত্তাদ-সংখ্যা চার হাজার "৫ আলোচনার এই পর্যায়ে ইমাম আবু হানীফা (রহ.) সম্পর্কে কৃত একটি মন্তব্য স্বরণ করা যেতে পারে। মন্তব্যটি এই যে, ইমাম আবু হানীফা (রহ.) মাত্র সতেরোটি হাদীস জানতেন ।” বলাবাহুল্য, এ জাতীয় মন্তব্য মন্তব্যকারীর ভাবমূর্তিকেই ক্ষতিথস্ত করে। ১. রাসূলুল্লাহ সালসাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় শরীয়তের বিধানাবলি, ইবাদতের নিয়ম-পদ্ধতি ইত্যাদিতে “নাসখ' বা রহিতকরণের বিষয়টি চলমান ছিল । শরীয়তের অনেক বিধান ক্রমান্বয়ে পূর্ণতা লাভ করেছে। তাই যেসব বিষয়ে হাদীস শরীফে একাধিক বক্তবা পাওয়া যায় সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী আমল কোন হাদীসে সংরক্ষিত হয়েছে তা অনুসন্ধান করার ভুরুত্ব বলার অপেক্ষা রাখে না । 'পরব্তী আমল' বলে এদিকেই ইঙ্গিত করা হয়েছে। -অনুবাদক ২. মুহাঙ্গাদ আওয়ামা, প্রা, পূ. ৮৬, ৮৮; নতৃন সংস্করণে পৃষ্ঠা ১৭৯, ৩. মুহাম্থাদ আওয়ামা, প্রাুভ, পৃ. ৮৮; নতুন সংক্করণে পৃষ্ঠা ১৭৭ ৪. মুহাম্মাদ আওয়ামা, প্রাণ, পৃ. ৮৫, ৮৯; নতুন সংক্করণে পৃষ্ঠা ১৮০ ৫. মুহাম্মাদ আওয়ামা, প্রাণ, নতুন সংক্করণে পৃষ্ঠা ১৭৬; আল সিবায়ী, আস-সুন্নাতু ওয়া মাকানাতুহা ফিত তাশরীইল ইসলামী, আল-যাকতাবুল ইসলামী, পৃ. ৪১৩

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।