৭৪ নবীজীর স. নামায ইলমের একটি উল্লেখযোগ্য কেন্দ্র। ইবনে সা'দ (রহ.) “তবাকাত' গ্রন্থে কুফা অধিবাসী প্রসিদ্ধ সাহাবীগণের নাম উল্লেখ করেছেন! তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, আলী ইবনে আবী তালিব (রা.), সা'দ ইবনে আবী ওয়ান্কাস রো.), সায়ীদ ইবনে যায়েদ (রা-), আম্মার ইবনে ইয়াসির (রা.), আবু কাতাদা (রা.), আবু মুসা আনসারী (রা.), আবু মূসা আশআরী (রা.), সালমান ফারসী (রা.), বারা ইবনে আযিব (রা.), যায়েদ ইবনে আরকাম (রো.), ওয়াইল ইবনে হুজর (রা) প্রমুখ । এই বিশিষ্ট সাহাবীগণের মাধ্যমে কুফা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কুরআন-সুন্নাহর ইলম প্রচারিত হয়েছে। বিশেষত আবদুল্লাহ ইবনে মাসউদ রো.)-এর অবস্থান কুফা নগরীকে স্বতন্ত্র মর্ধাদা প্রদান করেছিল। এ নগরীর বিশিষ্ট সাত ফকীহ তারই শাগরিদ ছিলেন। এঁদের মধ্যে আলকাম ইবনে কায়েস নাখায়ী (রহ.)-এর অবস্থান ছিল সর্বশীর্ষে। তার পরে ইবরাহীম নাখায়ী (রহ.) এই স্থান অধিকার করেন। তিনি কুফা নগরীর উলামা ও ফকীহগণের কণ্ঠস্বর উপাধিতে ভূষিত হয়েছিলেন । ইবরাহীম নাখায়ী (বরহ.)-এর পরে হাম্মাদ ইবনে আবী সুলায়মান (রহ.) এই স্থান অধিকার করেন। সবশেষে ১৫০ হিজরী সময়কাল পর্যন্ত ইমাম আবু হানীফা (রহ.) হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রো.)-এর ইলম ও ফিকহের এই ধারাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেন। তৎকালীন ইসলামী বিশ্বে কুরআন-সুন্নাহর ইলমের কেন্দ্রূপে কুফা নগরীর অবস্থান কীরূপ ছিল তা ইমাম হাকিমের “মা'রিফাতু উলুমিল হাদীস" গ্রন্থ থেকে অনুমান করা যায়। হাকিম (রহ.) সে খন্থে শীর্ষস্থানীয় তাবেয়ী ও তাবে-তাবেরী মনীষীদের আলোচনা করেছেন, যারা জ্ঞান-গরিমায় গোটা মুসলিম বিশ্বে স্বীকৃত ও সমাদৃত ছিলেন। এ পর্যায়ের মনীষীদের আলোচনা করতে গিয়ে হাকিম (রহ.) মদীনা মুনাওয়ারার ৪০ জন, মক্কা মুকাররমার ২১ জন এবং কুফা নগরীর ২০১ জন আলিমের নাম উল্লেখ করেছেন।৯ ইমাম আবু হানীফা (রহ.)-এর ইলমী মাকাম উপরের আলোচনা থেকে কুরআন-সুন্নাহর জ্ঞান-কেন্দ্ররূপে কুফা নগরীর অবস্থান এবং সে নগরীর খ্যাতিমান মনীষীদের সম্পর্কে কিছু ধারণা অর্জিত হয়। এই জ্ঞানকেন্দ্রের অন্যতম প্রদীপ ইমাম আবু হানীফা (রহ.) সম্পর্কে ইমাম বুখারীর উত্তাদ ইমাম ইয়াহইয়া ইবনে আদম (রহ-) বলেন, “কুফা নগরীর ইলম ইমাম আবু হানীফার আত্মস্থ ছিল । তার বিশেষ মনোযোগ ওইসব হাদীসের দিকে ১. মুহাম্মাদ আওয়ামা, আছারুল হাদীসিশ শরীফ, মাতবাআ মুহাম্মাদ হাশিম, পৃ. ৮৭ (নতুন সংক্করণে ১৭৮পৃ)
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।