নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৭২ নবীজীর স. নামায অর্থাৎ, সকল ইলমের মধ্যে সর্বাধিক মর্যাদা ও গৌরবের অধিকারী হল ইলমে ফিকহ, যা কুরআন ও সুন্নাহ থেকে আহরিত। কেননা, এই ইলম মানুষকে শয়তানের চক্রান্ত থেকে রক্ষা করে ।১ 'ফিকহে হানাফী : সংকলন ও নীতিমালা ইমাম আবু হানীফা রেহ.) ও অন্যান্য হানাফী ফকীহ ফিকহ সংকলনে যে নীতিমালা অনুসরণ করেছেন তা নিন্োক্ত উদ্ধৃতিগুলো থেকে অনুমান করা যায়। স্বয়ং ইমাম আবু হানীফা (রহ.) থেকে বিভিন্ন সহীহ সনদে যে নীতিমালা উল্লেখিত হয়েছে তা এই- “মাসআলার সমাধানের জন্য আমি সর্বপ্রথম কিতাবুল্লাহর শরণাপন্ন হই। সেখানে পাওয়া না গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার থেকে বর্ণিত সহীহ হাদীসসমূহ থেকে গ্রহণ করি, যেগুলো নির্ভরযোগ্য রাবীদের মাধ্যমে প্রসিদ্ধি লাভ করেছে। এখানেও না পেলে সাহাবায়ে কেরামের সিদ্ধান্তের শরণাপন্ন হই এবং তাদের সিদ্ধান্তের বাইরে নতুন মত সৃষ্টি করি না। মাসআলার সমাধান এখানেও না পেলে ইজতিহাদের মাধ্যমে সমাধানে পৌছে থাকি।”২ খলীফা আবু জাফর ইমাম আবু হানীফা (রহ.)কে পত্র লিখলেন__ ৯৭05 তি এ পম “আমি জানতে পেরেছি, আপনি হাদীসের উপর কিয়াসকে অথ্বাধিকার দিয়ে থাকেন!' ইমাম সাহেব উত্তরে লেখেন__ 12259194522 2050 'আমীরুল মুমিনীন, আপনি যা শুনেছেন তা সঠিক নয়। আমি সর্বপ্রথম কিতাবুল্লাহ অনুযায়ী আমল করি। অতঃপর সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী। অতঃপর খুলাফায়ে রাশেদীনের সিদ্ধান্ত গ্রহণ করি। ১. আশ-শা'রানী, আল-মীযান, আল-মাতবাআতুল আযহারিয়্যা, খণ্ড, ১, পৃ. ৬২ ২. ইবনু আবদিল বার, আল-ইনতিকা, মাকতাবুল মাতবৃআতিল ইসলামিয়া, হলব, পৃষ্ঠা ২৬৪-২৬৫

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।