নবীজীর স. নামায ৭১ ইলমে ফিকহের পরিচিতি শরীয়তের দলীলসমূহের সংক্ষিপ্ত আলোচনার পর এবার ইলমে ফিকহের পরিচিতি, ফিকহে হানাফীর উৎস, সংকলনের ইতিহাস এবং ইমাম আবু হানীফা (রহ.)-এর ইলমী মাকাম সম্পর্কেও সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। কেননা, এসব বিষয়ে একশ্রেণীর মানুষের বিভিন্ন ভ্রান্ত ধারণা রয়েছে। আশা করি, এ আলোচনা থেকে বিভ্রান্তিগুলোর অবসান ঘটবে । আমরা ইতোপূর্বে আলোচনা করেছি যে, আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতে শরীয়তের স্বীকৃত দলীল চারটি! কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। এই দলীলগুলো থেকে মুসলিম-জীবনের প্রয়োজনীয় মাসাইল আহরণ করে সুবিন্যন্তরূপে সংকলন করা হয়েছে এবং প্রত্যেক মাসআলার সঙ্গে দলীল উল্লেখ করা হয়েছে। এই সংকলিত ও সুবিন্যন্ত মাসাইলকেই “ইলমে ফিকহ' বলা হয়। নিম্নে ফিকহের একটি সংজ্ঞা উল্লেখ করা হল। 0 এ 15 280 অর্থাৎ “শরীয়তের দলীলসমূহ (কুরআন, হাদীস, ইজমা, কিয়াস) থেকে মাসাইলের জ্ঞান অর্জন করাকে ইলমে ফিকহ বলে।" (ফোওয়াতিহুর রাহামূত শরহে মুসাল্লামূহ ছুবৃত, খণ্ড ১ পৃষ্ঠা ১০-১১) “ফিকহ' সম্পর্কে একশ্রেণীর মানুষের এই ধারণা রয়েছে যে, “ফিকহ' হল কুরআন-সুন্নাহ থেকে বিচ্ছিন্ন একটি বিষয়। উপরোক্ত সংজ্ঞা থেকে এ ধারণা ভুল প্রমাণিত হয়। প্রসিদ্ধ গায়রে যুকাল্পিদ আলিম জনাব ওয়াহীদুযযামান (রহ.) ইলমে ফিকহকে সর্বোত্রম ইলম বলে অভিহিত করেছেন। ফিকহ বিষয়ে তার প্রসিদ্ধ কিতাব 'নুযুলুল আবরার'-এর ভূমিকায় তিনি লেখেন__ ১৮৯০৮০-০০55450855 2১1০৩ ১০১০৯৮৭ ক ০৮804452528 221 নি ১ ওয়াহীদ্যযামান, নুষুজুল লাবরার, খণ্ড ১, পৃ. ২
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।