যাওয়া হয়েছে। সংক্ষিণ্ড কিছু টীকা, যেখানে সম্ভব হয়েছে মূল গ্রন্থে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। অনুবাদ ছাড়া আরো যেসব কাজ করা হয়েছে তন্মধ্যে একটি হল উদ্ধৃতি পরীক্ষা। হাদীস ও আছারের আরবী পাঠ এবং অন্যান্য আরবী উদ্ধৃতি যত সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে এবং বেশ কিছু অসঙ্গতি দূর করা হয়েছে। মূল গ্রন্থে হাদীসের কিতাবের শুধু অধ্যায় ও পরিচ্ছেদ (কিতাব ও বাব) উল্লেখ করা হয়েছিল যেন যেকোনো এডিশন থেকে হাদীসটি বের করা যায়। অনুবাদে কুতুবে সিত্তার হিন্দুস্তান নুসখার খণ্ড ও পৃষ্ঠানম্বরও সংযুক্ত হয়েছে। আশা করা যায়, তালিবে ইলম ভাইরা এতে উপকৃত হবেন। দ্বিতীয় বিষয় এই যে, উত্তাদে মুহতারাম হযরত মাওলানা আবদুল মালেক ছাহেব দামাত বারাকাতুহুম অনুবাদের একটি উন্্েখযোগ্য অংশ শুনেছেন এবং বেশ কিছু বিষয় সংশোধন করে দিয়েছেন, যা সংশোধন করা অপরিহার্য ছিল। তার ভূমিকাটিও এ গ্রন্থের একটি মূল্যবান সংযোজন । এটি 'সুন্নাহসম্মত নামায : কিছু মৌলিক কথা" শিরোনামে মাসিক আল-কাউসারে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। এর প্রথম দুটি প্যারা ১৪২৮ হিজরীর হজ্জের সফরে মসজিদে নববীর ছুফফায় বসে লিখেছিলেন । গ্রহ্থকারও বলেছেন যে, এ গ্রন্থের তথ্যসংপ্রহ ও বিন্যাসের বেশ কিছু কাজ তিনি হারাম শরীফে করেছেন আর গ্রন্থের শুভসমান্তি হয়েছে রিয়াজুল জান্নাহতে । গ্রন্থের বিষয়বস্তু এবং এই মুবারক অনুসঙগগুলো কি অনুবাদটির মকবৃলিস্্যাতের অসীলা হতে পারে নাঃ মেহেরবান আল্লাহর জন্য তো কোনো কিছুই অসম্ভব নয়। উত্তাদে মুহতারামের আরো তিনটি মূল্যবান প্রবন্ধ এ গ্রন্থের শেষে সংযুক্ত হয়েছে। প্রবন্ধগুলো হচ্ছে “মহিলাদের নামাযের পদ্ধতি”, “সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত -সংখ্যা” এবং “সহীহ হাদীসের আলোকে ঈদের নামায” । ইনশাআল্লাহ পাঠকবৃন্দ এর দ্বারা উপকৃত হবেন। পরিশেষে মাকতাবাতুল আশরাফের সন্তাধিকারী মাওলানা হাবীবুর রহমান খান ছাহেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই । অনুবাদে বারবার বিলহ্থ হওয়া সত্বেও তীর স্বভাবসুলভ হাসিটি অমলিন ছিল। এ গ্রন্থের পিছনে আরো কিছু ভাইয়ের নীরব অবদান রজ্রেছে & তাদেরকেও কৃতজ্ঞ চিত্তে স্বরণ করছি। আল্লাহ তাআলা তাদের সবাইকে জাষাজ্ে খায়ের দান করদন। ছ্বীনের এই সামান্য প্রয়াস যদি আল্লাহ তাআলা নিজ কফ্ল ও করমে কবুল করেন তবেই আমাদের সবার শ্রম সার্থক হবে। আমীন ইয়া রাব্বাল আলামীন। বিনীত অনুবাদক
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।