৬৮ নবীজীর স. নামায তার মতো অন্য একটি বিষয় ও তার সমাধান কুরআন-সুন্নাহতে রয়েছে। এখন উল্লেখিত বিষয়টির সঙ্গে সামঞ্জস্য থাকার কারণে অনুল্লেখিত বিষয়ের সমাধান সেখান থেকে আহরণ করা হলে একে কিয়াস বলা হবে । একটি দৃষ্টান্ত : কোথাও নতুন ধরনের একটি নেশাদার দ্রব্য উৎপাদিত হল। নতুন আবিষ্কৃত হওয়ায় এর উল্লেখ সরাসরি কুরআন-সুন্নাহ্য় পাওয়া না গেলেও সেখানে 'খমর' মেদ) হারাম হওয়ার কথা রয়েছে। হারাম হওয়ার কারণ, এটি নেশা সৃষ্টি করে। তাহলে এই নতুন দ্রব্যটিও নেশা সৃষ্টির কারণে হারাম হবে। তাহলে বোঝা যাচ্ছে, কিয়াস দ্বারা নতুন বিধান দেওয়া হয় না; বরং কুরআন-সুন্নাহ পূর্ব থেকেই যে বিধান বিদ্যমান রয়েছে তা আলোচ্য ক্ষেত্রেও প্রযোজ্য এ বিষরটি প্রকাশ করা হয় মাত্র! এজন্য ফকীহগণ বলেছেন, “কিয়াস বিধানদাতা নয়, বিধান-প্রকাশক |" আরও বোঝা যাচ্ছে যে, কিয়াস কুরআন-সুন্নাহ থেকে বিচ্ছিন্ন কিছু নয়; বরং কুরআন-সুন্নাহর উপরই ভিত্তিশীল। আরও জানা যাচ্ছে যে, যে মাসাইল কুরআন, সুন্নাহ কিংবা ইজমা দ্বারা প্রমাণিত তাতে কিয়াস চলে না। কিয়াসের প্রামাণ্যতা কুরআন মজীদের নিঙ্গোক্ত আয্মাতে কিয়াসের প্রামাণ্যতা বিদ্যমান রয়েছে। 00401115552 ০2205 আও “কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হলে তা আল্লাহ ও রাসূলের নিকট উপস্থাপিত কর।' (সূরা নিসা : ৫৯) এই আয়াতের তাফসীর প্রসঙ্গে ইমাম রাবী (রহ.) বলেছেন, “আয়াতের অর্থ এই যে, কোনো নতুন বিষয়ের মুখোমুখি হলে তার, বিধান কুরআন-সুন্নাহ উল্লেখিত অনুরূপ বিষয় থেকে আহরণ করতে হবে । এ থেকে প্রমাণ হয় যে, কিয়াস শরীয়তের একটি দলীল ।'১ রাসূলুন্বাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও কিয়াসের সূত্র বর্ণিত আছে এবং তাঁর জীবদ্দশায় সাহাবায়ে কেরাম কিয়াস করেছেন। এখানে শুধু একটি করে উদাহরণ পেশ করা হল। ১. হযরত আবদুল্লাহ ইবনে যুবায়ের (রা.) বলেন, “বনু খাছআম গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরয করল, ১. রাযী, তাফসীরে কাবীর, খণ্ড ১০, পৃ. ১৪৬
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।