নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৬২ নবীজীর স. নামায বিষয়বস্তু পানি বিষয়ক মাসাইলের আলোচনার মধ্য দিয়ে মূল কিতাবের সূচনা । অযু-গোসলের মাসাইল, নামাযের ওয়াক্তের বিবরণ, আযান ও নামাযের গুরুতৃপূর্ণ মাসাইল এবং পীচ ওয়াক্তের নামায ছাড়াও অন্যান্য ফরযে কিফায়া, মাসনূন ও নফল নামাযের আলোচনা স্থান পেয়েছে। মোটকথা, সংশ্লিষ্ট বিষয়ে একটি পূর্ণাঙ্গ রচনা হিসেবে পেশ করার চেষ্টা করা হয়েছে। কিতাবে উল্লেখিত হাদীসসমূহ সম্পর্কে একটি কথা এ কিতাবে কুরআন মজীদের মোট একত্রিশটি আয়াত এবং তিন শ দশটি হাদীস ও আছার উল্লেখিত হয়েছে। এক শ সাতচন্রিশটি হাদীস সহীহ বুখারী ও সহীহ মুসলিম কিংবা কোনো একটিতে রয়েছে। আটাশিটি হাদীস কুতুবে সিত্তার অপর চার কিতাব (জুনানে তিরমিযী, সুনানে আবু দাউদ, সুনানে নাসায়ী ও সুনানে ইবনে মাজাহ) থেকে নেওয়া হয়েছে। অবশিষ্ট পঁচান্তরটি হাদীস অন্যান্য গ্রহণযোগ্য হাদীস-গ্রন্থ (মুগ্লাত্তা ইমাম মালিক, লুনানে বায়হাকী ও তহাবী ইত্যাদি) থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ অর্ধেকের কিছু কম হাদীস সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে। এছাড়া অন্যান্য হাদীসের বেলারও তা সহীহ হওয়ার প্রতি যত্বের সঙ্গে লক্ষ রাখা হয়েছে; বরৎ অর্ধিকাংশ হাদীসের সঙ্গেই মুহাদ্দিসীনে কেরামের স্বীকৃতি উল্লেখ করা হয়েছে। এ একটি উপকারিতা এই যে, কিতাবটি অধ্যয়নের সময় এতে উল্লেখিত হাদীসসমূহ সম্পর্কে পাঠকের মন আশ্বস্ত থাকবে। দ্বিতীয়ত ওই ভুল ধারণারও জবাব হবে যা একাশ্রেণীর মানুষ হাদীসে নববী সম্পর্কে ব্যাপকভাবে প্রচার করে রেখেছে, যাদের নীতি হল কোনো ধরনের বিচার-বিবেচনা ছাড়াই ওইসব হাদীসকে জয়ীফ বলে দেওয়া যা তাদের কল্পনাপ্রসূত অবস্থানের বিপরীত মনে হয়। নহাম্মদ ইলিয়াস ফয়সল মদীনাতুল মুনাওয়ারা

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।