নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ 450
📝 Text 📖 PDF

নবীজীর স. নামায ৬১ কিতাব সম্পর্কে কিছু কথা প্রয়োজনীয়তা দীর্ঘদিন যাবৎ উর্দূ ভাষায় এমন একটি কিতাবের প্রয়োজন অনুভূত হচ্ছিল যাতে নামাযের মাসনূন পদ্ধতি বিষয়ক আয়াত ও হাদীসসমূহ সন্নিবেশিত থাকবে । যেন এই কিতাবের মাধ্যমে নিোস্ত প্রয়োজনগুলো পূরণ হয়। ১. সাধারণ দ্বীনদার ও বিশিষ্টজনদের মনে যেসব প্রশ্ন-সংশয় উদিত হয় কিৎবা তাদের মনে সৃষ্টি করা হয় তা দূর হতে পারে। ২. নামাযের গুরুত্বপূর্ণ মাসাইল ও দলীল-প্রমাণ সম্পর্কে সকল নামাযী অবগত হতে পারেন । ৩. নামাযের প্রত্যেক রোকন আদায় করার সময় যেন এ বিশ্বাস দৃঢ়মুল থাকে যে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্লামের অনুসরণেই আমি এভাবে এ রোকন আদায় করছি। বলাবাহুল্য, এতে নামাযে খুশুখুু বহু গুণে বৃদ্ধি পাবে । উপস্থাপনা সম্পূর্ণরূপে ইলমী উপস্থাপনা অনুসরণ করা হয়েছে। প্রত্যেক মাসআলার সঙ্গে দলীল উল্লেখিত হয়েছে। কিতাবটি সংকলন করতে গিয়ে তাফসীর, হাদীস ও অন্যান্য বিষয়ের প্রায় একশত কিতাবের সাহায্য নেওয়া হয়েছে। কিন্ত ইখতিলাফী মাসাইলের ব্যাখ্যা-বিশ্বেষণ এবং দলীল-প্রমাণের তুলনামূলক আলোচনা পাদটাকায় সংযোজিত হয়েছে। (মূল আলোচনা সাবলীল রাখার উদ্দেশ্যে অনুবাদে এ বিশ্রেষণমূলক আলোচনাগুলো পরিশিষ্ট আকারে কিতাবের শেষে সনিবেশিত হয়েছে। -অনুবাদক) হাদীসের কিতাবের উদ্ধৃতির জন্য খণ্ড ও -পৃষ্ঠা নম্বর উল্লেখ করার পরিবর্তে সংশ্লিষ্ট অধ্যায়ের শিরোনাম (আরবীতে) উল্লেখ করা হয়েছে, যাতে প্রয়োজনের সময় যেকোনো সংক্করণ থেকে হাদীসটি বের করে নেওয়া পাঠকের জন্য সহজ হয়। (অনূদিত সংস্করণে বড ও পৃষ্ঠা নম্বরও সংযোজিত হয়েছে ।) আরবী ইবারতের ভাবানুবাদ করা হয়েছে। পাঠকের সুবিধার্থে বিষয়বস্তুর সঙ্গে মূল ও শাখা শিরোনাম সংযোজন করা হয়েছে।

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.