নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৬০ নবীজীর স. নামায শরীফের সঙ্গে কেবল তাদেরই সম্পর্ক রয়েছে আর অন্য সব মুসলিম হাদীস মোতাবেক আমল করা থেকে বঞ্চিত। এইসব বিভ্রান্তিকর প্রচার-প্রচারণা নিরসনের লক্ষ্যেই এ পুস্তক রচিত হয়েছে। এখানে কুরআন-হাদীস ও আছারে সাহাবার আলোকে নামাযের গুরুত্পূর্ণ মাসাইল সনিবেশিত হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রথমোক দুই শ্রেণীর মানুষের উপর এই কিতাবের ইতিবাচক ও উপকারী প্রভাব পড়েছে এবং তারা তাদের পূর্বের অবস্থান সম্পর্কে সচেতন হতে সক্ষম হয়েছেন । বর্তমান সংক্করণে এ মতবাদের কিছু শীর্ষস্থানীয় ব্যক্তিত্বের গবেষণা ও সিদ্ধান্তও সন্নিবেশিত হল, যাতে তৃতীয় শ্রেণীর লোকেরাও উক্ত বিষয়গুলো নিয়ে পুনরায় চিন্তা-ভাবনা করেন এবং শতধাবিভক্ত উম্মতকে নতুন বিভক্তি থেকে রক্ষা করার ফিকির করেন । আর মুসলিম জাতিকে এঁক্যবদ্ধ কনার প্রচেষ্টায় শামিল হন। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্ধহ যে, এ সংস্করণ কিছু প্রয়োজনীয় সংযোজনসহ নতুন কিতাবাতের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। ব্যক্তিগত অধ্যয়নের পাশাপাশি যদি মসজিদে মসজিদে জামাতের নামাযের পর পুস্তিকাটির হাদীসগুলো সম্মিলিত পাঠের ব্যবস্থা করা যায় তবে অনেক উপকার হবে। পরিশেষে বন্ধুবর্ের প্রতি, বিশেষ করে শ্রদ্ধেয় মাওলানা আবদুর রউফ ফারূকী সাহেবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি এই সংঙ্করণ প্রকাশের উদ্যোগ নিয়েছেন এবং শ্রদ্ধেয় শাববীর ইয়া*কৃব সাহেব ও শ্রদ্ধেয় মুহাম্মদ যাহেদ হুসাইন সাহেবের জন্য দুআ করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে কিতাবটির ইংরেজী ও বাংলা অনুবাদ সমাপ্ত করার তাওফীক দান করেন, যার সৃচনা তারা রিয়াজুল জান্নাহতে বসে করেছেন। আল্লাহ তাআলা পুন্তকটি পাঠকের জন্য উপকারী করুন এবং আখেরাতের পাথেয় হিসেবে কবৃল করুন৷ আমীন ইয়া রাব্বাল আলামীন । মদীনাতুল মুনাওয়ারা ১৬ রজব ১৪০৫ হিজরী শুক্রবার ৭টা ৩৫ মিনিট

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।