নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৫৯ লেখকের কহ্খা [সাও ০০ এ]।৮ নী! ৯, ০ নিস সি আল্লাহ তাআলার ফযল ও করমে "নামাযে পয়ান্বর" সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম সংস্করণ ব্যাপকভাবে সমাদৃত হয়েছে এবং বিভিন্ন শ্রেণীর পাঠক এর ছ্বারা উপকৃত হয়েছেন। এ গ্রন্থে নামাযের সুন্নত তরীকা উল্লেখিত হয়েছে। বলাবাহুল্য, সুন্নত তরীকার ধ্যান-খেয়াল মনে রেখে নামায পড়া হলে ভাতে বুশুধুযু সৃষ্টি হবে, যা নামাঘের প্রাণ । এছাড়া কিতাবটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর নীতি ও আদর্শ অনুসারীদের এই বিশ্বাস আরো শক্তিশালী করেছে যে, তাদের নামায পুরোপুরি সুন্নত মোতাবেক হয়ে থাকে । আজকাল এমন এক দলের প্রাদুর্ভাব ঘটেছে যাদের ধর্মীয় চিন্তা-ভাবনার সারকথা হচ্ছে, নামায সংক্রান্ত বিশেষ কিছু মতপার্থক্যপূর্ণ বিষয়কে কেন্দ্র করে এমন উত্তপ্ত আলোচনার সূত্রপাত ঘটানো; যে আলোচনায় শরীয়ত-নির্দেশিত নিয়ম-নীতি, কায়েদা-কানুনের কোনোই তোয়াক্কা করা হবে না। অন্যদিকে তাদের কাছে রয়েছে সুন্নাহর এক অভিনব মাপকাঠি তা এই যে, যে কাজ তারা করে থাকেন তা হল সুন্নাহ। আর অধিকাংশ মুসলিম যে কাজ করেন তা সুন্নাহ-বিরোধী। এ দলের অধিকাংশই হচ্ছেন নিতান্ত আম মানুষ, যাদের দ্বীনী ইলম সামান্য। তারা মূলত এ ধারার কোনো ইমাম-বতীব বা ওয়ায়েজের মুকাল্লিদ বা অনুসারী মাত্র। এদের আরেকটি শ্রেণী রয়েছে যারা প্রাথমিক পর্যায়ের কিছু ভাসা-ভাসা জ্ঞান রাখেন এবং কোনো লেখক বা ওয়ায়েজের তাকলীদ করে এই ধারণা পোষণ করেন যে, এ চিন্তা-রীতিই হাদীস দ্বারা প্রমাণিত। এরপর যারা দায়িতৃশীল ও নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছেন তারা এ চিন্তাধারার ত্রতিষ্ঠাতা ও কর্ণধারদের নির্দেশনা ও নীতিমালাকেই শেবকথা মনে করেন। তবে সাধারণ মানুষের সামনে এগুলোকে প্রকাশ করেন হাদীস শরীফের সঙ্গে সম্পর্কযুক্ত করে। তাদের প্রচার-প্রচারণার সারকথা এই দাড়ায় যে, হাদীস

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।