নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ 450
📝 Text 📖 PDF

তাদেরকে পেরেশান না করে যারা একেবারেই নামায পড়ে না, কিত্বা নামায পড়লেও জীবনের অন্যান্য ক্ষেত্রে ইসলাম থেকে দূরে তাদের পিছনে সময় ব্যয় করা । অথচ এ বিষয়ে তাদেরকে আগ্রহী হতে দেখা যায় না। আর একজন মুমিনের প্রতি এর চেয়ে বড় অন্যায় আর কী হতে পারে যে, সম্পূর্ণ ভিন্তিহীনভাবে তাকে নবীর সঙ্গে সম্পর্কহীন সাব্যস্ত করা হল! তার সুন্নাহ্সম্মত ইবাদত- বন্দেশীকেওসুনাহ-বিরোধী আখ্যা দেওয়া হল! বলাবাহুল্য, এর চেয়ে বড় জুলুম আর কিছুই হতে পারে না। আজকাল নামায বিষয়ে এই অন্যায় প্রচারণা খুব বেশি শোনা যায় যে, হানাফী মাযহাবের অনুসারীদের নামায সুন্নাহসম্মত নয়! তারা যেহেতু ইমামের পিছনে ফাতিহা পাঠ করে না, আমীন জোরে বলে না, রফয়ে ইয়াদাইন করে না, ঈদের নামায বারো তাকবীরের সঙ্গে আদায় করে না তাই তাদের নামায সুন্নাহ্‌-সম্মত হয় না! তাদের অভিযোগের সারকথা এই দাড়ায় যে, নামাযের যে নিয়ম তারা গ্রহণ করেছেন “সুন্নাহ তার মাঝে সীমাবদ্ধ । পক্ষান্তরে হাদীস ও সুন্নাহ ছারা প্রমাণিত নামাযের অন্যান্য নিয়ম সুন্নাহ থেকে খারিজ! তাদের এই অন্যায় ও অবাস্তব দৃষ্টিভঙ্গি ভ্রান্তি প্রমাণ করে আলিমগণ বহু গ্রন্থ রচনা করেছেন। এতে নামাযের বিষয়গুলো হাদীস ও সুন্নাহর মাধ্যমে প্রমাণ করা হয়েছে। “নবীজীর নামায" শীর্ষক অনুবাদ গ্রন্থটি সে ধরনেরই একটি ক্ষুন্প্রয়াপ। গ্রন্থকার মূল গ্রন্থের ভূমিকায় রচনার উদ্দেশ্য আলোচনা করে লেখেন_ “আজকাল এমন এক দলের প্রাদুর্ভাব ঘটেছে যাদের ধর্মীয় চিন্তা-ভাবনার সারকথা হচ্ছে, বিশেষ কিছু মতপার্থক্যপূর্ণ বিষয়কে কেন্দ্র করে এমন উত্তপ্ত আলোচনার সূত্রপাত ঘটানো, যাতে শরীয়ত-নির্দেশিত নিয়ম-নীতি, কায়েদা- কানুনের কোনো তোয়াকাই করা হবে না। অন্য দিকে তাদের কাছে রয়েছে সুন্নাহর এক অভিনব মাপকাঠি । তা এই যে, যে কাজ তারা করেন তা হল সুন্রাহ। আর অধিকাংশ মুসলিম যে কাজ করেন তা সুন্নাহ-বিরোধী।... “তাদের প্রচার-প্রচারণার সারকথা৷ এই দাড়ায় যে, হাদীস শরীফের সঙ্গে কেবল তাদেরই সম্পর্ক রয়েছে, আর অন্য সব মুসলিম হাদীস মোতাবেক আমল করা থেকে বঞ্চিত। এইসব বিভ্রান্তিকর গ্রচার-গ্রচারণা নিরসনের লক্ষ্যেই এ পুস্তক রচিত হয়েছে।” মূল উর্দূ গ্রন্থটি বেশ সুখপাঠ্য এবং উর্দূভাষী পাঠকের রুচি ও মেযাজের সঙ্গে সঙ্গতিপূর্ণ । বাংলা অনুবাদেও এই বৈশিষ্ট্য অক্ষু্র রাখার চেষ্টা করা হয়েছে। এজন্য মুলানুগ অনুবাদের প্রচেষ্টা সেও ভাষা প্রাঞ্জল এবং পাঠকের জন্য সহজবোধ্য করার জন্য কোথাও কোথাও উপস্থাপনাগত কিছু পরিবর্তন আনা হয়েছে। মূলগ্রন্থে বেশ কিছু আলোচনার গ্রন্থকার টীকা আকারে করেছেন। কিছু টিকা ছিল দীর্ঘ পর্যালোচনামূলক | অনুবাদে তা পরিশিষ্ট আকারে গ্রন্থের শেবে নিয়ে

— Page 6 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.