নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ নবীজীর স. নামায খুকার স্বরচিত টীকায় কোথাও কোথাও দীর্ঘ আলোচনা করেছেন, যা বাংলা অনুবাদে পরিশিষ্টে নেওয়া হয়েছে। এই আলোচনা আরো শক্তিশালী হওয়া সন্তব। তবে আহলে ইলমের কাছে অজানা নয় যে, আলোচনা যতই শক্তিশালী হোক তা হবে ইজতিহাদ-নির্ভর, অতএৰ অন্য ইজতিহাদের ভিত্তিতে এই পর্যালোচনার উপরও পর্যালোচনা হতে পারে এবং প্রতি যুগে তা হয়েছেও বটে। এই পর্যালোচনার উদ্দেশ্য কোনো স্বীকৃত ও অনুসৃত পদ্ধতিকে বাতিল বা ভিত্তিহীন সাব্যস্ত করা নয় বরং যেক্ষেত্রে একাধিক পদ্ধতি রয়েছে তাতে কোনো একটি পদ্ধতির অগ্গণ্যতা এবং তা অনুসরণের যৌক্তিকতা প্রকাশ করাই উদ্দেশ্য। তবে এই পর্যালোচনাধর্মী আলোচনা সম্পূর্ণ ইলমী ও শাস্ত্রীয় বিষয়, যা আলিম ও তালিবে ইলমের জন্য উপযোগী । একজন সাধারণ পাঠকের জন্য এই সব বিষয়ে প্রবেশ করার প্রয়োজন নেই আর এতে কোনো সুফলও নেই। এই আলোচনাগুলো গ্রন্থের শেষে নিয়ে যাওয়ার এটিও একটি হিকমত বটে। এই কিতাব অধ্যয়নের সময় পাঠকবৃন্দের অবশ্যই একটি বিষয় মনে রাখা উচিত। তা এই যে, আপনি এই. কিতাব দ্বারা আপনার নিজের অনুসৃত পদ্ধতি সম্পর্কে দলীল জেনে প্রশান্তি অর্জন করুন কিন্তু অন্যদের সঙ্গে তর্ক-বিতর্কে লিপ্ত হবেন না। অবসর সময়ে দাওয়াত ও তাবলীগের কাজে শরীক হয়ে উদাসীন লোকদেরকে নামাধী বানানোর চেষ্টা করুন এবং দ্বীন সম্পর্কে উদাসীন লোকদের মধ্যে স্বীনের আগ্রহ ও চেতনা পয়দা করার চেষ্টা করুন। কিতাৰ অধ্যয়নের আগে অনুবাদকের ভূমিকাও পড়ে নিন। তাতে মূল কিতাব ও অনুবাদ সম্পর্কে প্রয়োজনীয় আলোচনা রয়েছে। আল্লাহ তায়ালা এই কিতাবের লেখক, অনুবাদক ও প্রকাশক সবাইকে জাযারে খায়ের দান করুন এবং এই গুরুত্পূর্ণ খিদমতকে শুধু তীর একান্ত অনুথাহে কবুল করে নিন এবং এর ছারা পূর্ণ ও ব্যাপক সুফল দান করুন। এই নালায়েক বান্দার জন্যও একে নাজাত ও হেদায়েতের মাধ্যম বানিয়ে দিন। আমীন। ১03 922 520540০৭99৮ এ এ মুহাম্মাদ আব্দুল মালেক ০৮-০২-১৪৩০ হিজরী

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।