নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৫৭ পাঠকবৃন্দ এই কিতাবেই পেয়ে যাবেন। এর দ্বারা ইনশাআল্লাহ অন্তরের প্রশান্তি অর্জিত হবে এবং বিভিন্ন রটনা ও প্রচারণা থেকে উদ্ভূত দ্বিধা সংশয়ও দূর হয়ে যাবে। আমি আগেই আরজ করেছি যে, নামাযের অনেক বিষয়ে সুন্নাহর বিভিন্নতা বা 'মোবাহের বিভিন্নতা রয়েছে। তদ্ধপ কোনো কোনো স্থানে নবী-পদ্ধতি নির্ণয়ের ক্ষেত্রে বা নবী-পদ্ধতি বোঝার ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের মধ্যে মতভেদ হয়েছে। এইসব ক্ষেত্রে এই কিতাবে সাধারণত ওই পদ্ধতির দলীলসমূহই সংকলন করা হয়েছে যা আমাদের এ অঞ্চলে অনুস্ত। এটা এজন্য নয় যে, অন্যান্য পদ্ধতি ভুল বা খেলাফে সুন্নাত; বরং এজন্য যে, এ অঞ্চলের অধিকাংশ মানষ ওই পদ্ধতি অনুসরণ করে থাকেন এবং তা হাদীস- সুন্নাহ সম্মত। এই কিতাবে যে মাসনূন পদ্ধাত উল্লেখ করা হয়েছে এছাড়া আরো যেসব পদ্ধতি সাহাবা-যুগ থেকে প্রচলিত তা অস্বীকার করা বা বাতিল সাব্যস্ত করা এই কিতাবের উদ্দেশ্য নয় এবং তা হওয়া উচিতও নয়। কেননা, খশ্ুণ ও অস্বীকার তো দু ধরনের বিষয়ের হতে পারে : ১. সাহাবা-যুগ থেকে স্বীকৃত ও প্রচলিত নিয়মের বাইরে নতুন উদ্ভাবিত বিষয়াদি । যেমন কাতারে দাঁড়ানোর অত্যন্ত পদ্ধতি, কওমাতে হাত বাঁধা, তাশাহুদে শাহাদত অঙ্গুলি সালাম পর্যন্ত নাড়াতে থাকা, তারাবীহ নামায ভাট রাকাআতে সীমাবদ্ধ মনে করা ও বিশ রাকাআতকে খেলাফে সুন্নত মনে করা, দুই জলসা ব্যতীত তিন রাকাআত বিতর নামাযকে মাসনূন মনে করা ইত্যাদি। ২. দ্বিতীয় বিষয় এর চেয়েও মারাত্বক। তা এই যে, নিজের পদ্ধতি ছাড়া অন্যসকল স্বীকৃত ও প্রমাণিত পদ্ধতিকে খেলাফে সুন্নত বলা এবং সেগুলোকে বিদআত ও হাদীস-বিরোধী; বরং বাতিল ও ভিত্তিহীন আখ্যায়িত করা । বলাবাহুল্য এ ধরনের কাজ যে কেউ করুক তা ভুল এবং শরীয়তের নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। মোটকথা, আপত্তি শুধু উপরোক্ত দুই বিষয়েই হতে পারে। কোনো স্বীকৃত ও প্রমাণিত পদ্ধতির উপর আপত্তি হতে পারে না। মনে রাখতে হবে যে, এই স্বীকৃত পদ্ধতিলোর অন্তর্ভূক্ত কিছু বিষয়, যথা “রফয়ে ইয়াদাইন', কিরাআত খলফাল ইমাম ইত্যাদির প্রসিদ্ধ দলীলসমূহের উপর

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।