নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ নবীজীর স. নামায ও দলীল দ্বারা দাবী প্রমাণের পদ্ধতি বোঝা কঠিন তবুও আপনারা এই প্রশ্ন করবেন না যে, দলীল জানতে চাওয়ার অধিকার তাদের আছে কি না। করং রাহমাতান বিইবা দিল্লাহ তাদের সঙ্গে কোমল আচরণ করুন এবং তাদের কথাবার্তা, যদিও তা উল্টা-সিধা হোক না কেন, শুনুন, তারা যদি দলীল জানতে চায় তাহলে দু'একটা স্পষ্ট দলীল অন্তত তাদেরকে বলে দিন। এর জন্য আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে নির্ভরযোগ্য কিতাবাদি অধ্যয়ন করতে হবে এবং সকল বিষয়ের সর্বাধিক সহজ ও সবচেয়ে বিশুদ্ধ দলীল সহজভাবে উপস্থাপন করার যোগ্যতা অর্জন করতে হবে। সতেরো “সিফাতুস সালাহ'- নামাযের নিয়ম পদ্ধতি সম্পর্কে হাদীস ও সুন্নাহর আলোকে লিখিত বই পত্রের সংখ্যা অনেক। কিন্তু কুরআন ও হাদীস এবং সীরাত ও সুন্নাহ থেকে দলীল ও উদ্কৃতিসহ বিস্তারিতভাবে নামাযের পদ্ধতি পেশ করা হয়েছে এমন কিতাব বাংলা ভাষায় খুবই কম। দীর্ঘ দিন থেকে ইচ্ছা ছিল, এই বিষয়ে বাংলা ভাষায় স্বতন্ত্র রচনা তৈরি করার এবং এর জন্য আমি কাজও আর্ত করেছিলাম কিন্তু আল্লাহর হুকুম, বিভিন্ন ব্যস্ততার কারণে কাজটি বিলম্বিতই হতে খাকল। ইতিমধ্যে স্নেহাম্পদ ভাই মাওলানা সায়ীদ আহমদ ইবনে গিরাসুন্দীন লাহোর থেকে “নামাযে পয়াম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" শায়ব ইলিয়াস ফয়সল মুকীম মদীনা মুনাওয়ারা এর এটি নুসখা আমার জন্য নিয়ে আসেন। আমি সংক্ষিপ্তরভাবে কিতাবটির উপর নজর বুলিয়েছি এবং সামগ্রিক বিচারে নির্ভরযোগ্য ও সর্বজনবোধ্য বলে মনে হয়েছে। এজন্য মাকতাবাতুল আশরাফ থেকে এর অনুবাদ প্রকাশ করার দরখাস্ত করি। তরজমার খিদমত স্রেহাস্পদ ভাই মাওলানা মুহাম্মদ যাকারিয়া আব্দুল্লাহ আপ্্রাম দিয়েছে এবং তা যথারীতি প্রাঞ্জল ও মানসম্পন্ন হয়েছে। আশা করি পাঠকবৃন্দ এ থেকে অনেক উপকৃত হবেন। এই কিতাবটির দ্বারা অবশ্য ওই বিশদ কিতাবের প্রয়োজন ফুরিয়ে যায় না যার কাঠামো আমার চিন্তায় রয়েছে এবং কয়েকবার যা প্রস্তুত করার ওয়াদা করে ফেলেছি। ইনশাআল্লাহ ওই কিতাবটিও একসময় সবার সামনে এসে যাবে। তবে নামাযের পদ্ধতি সংক্রান্ত মৌলিক মাসআলাগুলোর প্রসিদ্ধ দূলীলসমূহ

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।