নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীল্ষীর স. নামায ৫৫ পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব নয়। তোমাদের কথা যদি মানতে হয় তাহলে তোমাদের উপর নির্ভর করেই মানতে হবে তাহলে ওলামা-মাশায়েখের কথার উপর নির্ভর করতে অসুবিধা কী? আর যদি এ বিষয়ে আপনাকে মাথা ঘামাতেই হয় তাহলে তার পদ্ধতি এই : কেউ যদি আপনাকে বলে, (উদাহরণস্বরূপ) ভাই, তুমি রাফয়ে ইয়াদাইন করছ না এটা হাদীস বিরোধী! তাহলে আদবের সঙ্গে বলুন, সব হাদীসের বিরোধী না রফয়ে ইয়াদাইন না - করারও কোনো হাদীস আছে? তারা বলবে, হ্যা, হাদীস তো কিছু আছে, কিন্ত সব জয়ীফ বা ভিত্তিহীন! আপনি প্রশ্ন করুন, এটা কি আপনার ব্যক্তিগত ধারণা, না হাদীস বিশারদদের ফায়সালা? এরপর সব হাদীসবিশারদের ফায়সালা না তাদের কারো কারো? একজন ইমামও কি রফয়ে ইয়াদাইন না - করার হাদীসকে “সহীহ' বলেননি? যদি তার মধ্যে সততা থাকে তাহলে বলতে বাধ্য হবে যে, জী, একাধিক ইমাম ওই হাদীসকেও সহীহ বলেছেন। আপনি বলুন, আমার জন্য এই যথেষ্ট । যখন সাহাবা, তাবেয়ীন ও তাবে তাবেয়ীনের একটি বিশিষ্ট জামাত রাফয়ে ইয়াদাইন না করার হাদীস অনুসরণ করেছেন তো আপনি তার বিশেষ কোনো সনদকে জযীফ বললে কী আসে যায়? সাহাবায়ে কেরামের যুগ থেকে প্রজন্ম পরম্পরায় চলে আসা এবং উন্মাহর উলামা-মাশায়েখের মাঝে স্বীকৃত বিষয়কে শুধ সংশ্লিষ্ট একটি হাদীসের সনদের দুর্বলতা দ্বারা প্রশ্নবিদ্ধ করা কতবড় ভুল! আর সবচেয়ে সহজ পদ্ধতি হল, তাকে হিকমতের সঙ্গে কোনো পত্তিত আলিমের কাছে নিয়ে যাবেন, যার হাদীস-ও সীরাতের কিতাবসমুহ, এবং ফিকহে মুদাল্লাল ও ফিকহে মুকারানের কিতাবসমূহের উপর দৃষ্টি রয়েছে। ইনসাআল্লাহ সকল ভুল ধারণার অবসান ঘটবে এবং কটুকথা, নিন্দা-সমালোচনার ধারাও বন্ধ হয়ে ষাবে। সমস্যা এই যে, আমাদের এই বন্ধুরা শুধু-সাধারণ মানুষকেই 'হেদায়েত' করে থাকেন, আলিমদের কাছে যান না। অথচ আলিমদেরকেই তো “হেদায়েত' করার প্রয়োজন বেশি। তারা হেদায়েত পেলে গোটা জাতির হেদায়েতের সম্ভাবনা! ষোলো খতীব, মুদাররিস এবং সাধারণ মানুষ যাদের শরণাপন্ন হয় তাদের খিদমতে আবেদন এই যে. যদিও আম খান্ষ ও জেলারেল শিক্ষিত মানুষের পক্ষে দলীল

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।