৫৪ নবীজীর স. নামায গবেষকসুলভ, মুজতাহিদসুলভ সিদ্ধান্ত দেন কীভাবে? আপনি এত অসংখ্য উলামা-মাশাইখের বিপরীতে এক নতুন দাওয়াতে এত সহজে সাড়া দিয়ে দিলেন, তাদের প্রতি আপনার এত আস্থা তাহলে আজ পর্যন্ত যাদের কাছ থেকে আপনি স্বীন শিখেছেন, কিংবা যাদেরকে দেখে নামায শিখেছেন তাদের প্রতি এত বড় মন্দ ধারণা কেন? তাদের মধ্যে কি এটুকু ঈমানী জাযবাও নেই যতটুকু আপনার মধ্যে আছে, এতটুকুও নবীপ্রেম নেই যতটুকু আপনার হৃদয়ে আছে? আপনি কি কখনো তাদের কাছে নামাযের পদ্ধতি সম্পর্কে কুরআন-হাদীসের দলীল জানার চেষ্টা করছেন, যাকে আপনি ভুল ঘোষণা দিচ্ছেন? একবার আমার একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাকে ফোন করলেন। তিনি মূলত, জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষ কিন্তু একই সঙ্গে উলামা-মাশাইখের সোহবত- সাহচর্যও লাভ করেছেন । তিনি বললেন, “অমুক (একজন জেনারেল শিক্ষিত উচ্চ পদস্থ) আসতে চান, কিছু বিষয়ের দলীল দেখার জন্য ।" এরপর বললেন, *ভিনি যদি “দলীল শোনার জন্য" বা 'দলীল জানার জন্য বলতেন তাহলেও একটা কথা ছিল, কিন্তু তিনি বলেছেন, “দলীল দেখতে চান*!” দেখুন, ধিনি ফোন করেছেন তিনি তো এই দুই বাক্যের সূক্ষ্ম পার্থক্য সম্পর্কে সচেতন কিন্তু যার কথা ফোনে উদ্ধৃত করলেন তার তো এ সম্পর্কে কোনো খবরই নেই। এরপরও সৌভাগ্য যে, 'দলীল দেখতে" চেয়েছেন, এর আগেই বদি কোনো 'সিদ্ধান্ত' দিয়ে দিতেন তাহলেই বা কী করার ছিল? এই ভাইদের কাছে আমার শেষ কথা এই যে, আপনি যে প্রথম পহ্তিটা পরিত্যাগ করেছেন কেন পরিত্যাগ করেছেন? সেটা কি ভুল ছিল? ভুল হওয়ার দলীল কী? কিংবা উভয়টাই সঠিক তাহলে একটা ছেড়ে অন্যটা ধরার কী অর্থ? কিংবা একটি অগ্রগণ্য প্রশ্ন এই যে কীসের ভিত্তিতে আপনি এটা চিহ্নিত করেছেন? পনেরো যদি সাধারণ মানুষের কাছে. উলামা-মাশায়েখের আমলের বিপরীত কোনো দাওয়াত পৌছে তাহলে তাদের জন্য যা করণীয় তা এই যে, তারা পরিষ্কার বলে দিবেন যে, ভাই আমরা সাধারণ মানুষ । আমাদের নিজেদের পক্ষে গবেষণা ও
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।