নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৫৩ সুন্নাহবিরোধী কাজই করে চলেছে! অতএব তাদেরকে দাওয়াত দেওয়া এবং প্রয়োজনে তাদের সঙ্গে জিহাদ করা জরুরি! এমনকি তারা এই ধারণাও পোষণ করেন যে, নাউযুবিল্লাহ, এ অঞ্চলের আলিমরা হয়তো কুরআন হাদীসের কোনো জ্ঞান রাখে না কিংবা মাযহাবকে হাদীসের উপর অথাধিকার দিয়ে থাকে! বলাবাহুল্য এই কুধারণা তাদেরকে নিন্দা-সমালোচনা এমনকি কটুবাক্য পর্যন্ত ব্যবহার করিয়ে ছাড়ে। ফিকহ ফুকাহা ও আইম্মায়ে দ্বীনের অনুসারীদের সম্পর্কে কটুবাক্য ব্যবহার, গালিগালাজ, এবং গোমরাহ-ফাসিক, এমনকি কাফের পর্যন্ত আখ্যা দেওয়াও গোপন কোনো বিষয় নয়। দুঃখের বিষয় এই যে, এইসব ভ্রান্ত ধারণা গ্রহণ করা এবং এই ভুল পথ অবলম্বন করার ক্ষেত্রে আমাদের সাধারণ শিক্ষায় শিক্ষিত বন্ধুরাই সবচেয়ে অগ্রগামী । হাদীসের দু'চারটে কিতাবের অনুবাদ পড়ে তারা ভাবতে আরম্ত করেছেন যে, হাদীস ও সুন্নাহর সুপপ্তিত হয়ে গেছেন। অতএব তাদের মধ্যে গবেষণার যোগ্যতাও এসে গেছে এবং অন্যদেরকে অজ্ঞ ও জাহিল আখ্যা দেওয়ারও অধিকার তারা অর্জন করেছেন। তারা যদি শুধু এটুকুও চিন্তা করতেন যে, আমি সম্পূর্ণরূপে অনুবাদকের উপর নির্ভর করছি। আমার তো এটুকুও বোঝার যোগ্যতা নেই যে, এই অনুবাদটা তিনি সঠিক করেছেন কি ভুল করেছেন। আর যেসব কিতাবের অনুবাদ হয়নি সেসব কিতাবের হাদীস সম্পর্কে আমি কী জানি। যেসব কিতাবের অনুবাদ হয়েছে সেগুলোও কি আদ্যোপান্ত পড়ে ফেলেছি? এক বিষয়ের সকল তথ্য কি সংগ্রহ করেছি? সংগ্রহ করলেও শুধু সেগুলোর তরজমা জানাই কি সঠিক বিষয় অনুধাবন ও কর্মপদ্ধতি নির্ধারণের জন্য যথেষ্ট? যেখানে বিভিন্ন ধরনের দলীল রয়েছে সেখানে আমলের আগে কতগুলো পর্যায় অতিক্রম করে আসতে হয়, যা শুধু ইজতিহাদ ও তাফাককুহ-র মাধ্যমেই অতিক্রম করা সম্ভব! ওইসব ক্ষেত্রে ফকীহ ও মুজতাহিদের সহযোগিতা গ্রহণ না করার অর্থই হল, ওই বিষয়গুলো যাচ্ছে তাইভাবে ও নীতিহীনভাবে অতিক্রম করতে আগ্হী কিংবা নিজের পছন্দের কোনো মৌলবীর তাকলীদ করে ফিকহের ইমাম ও খাইরুল কুরূনের ইমামদের যারা অনুসারী তাদের উপর আপত্তি করতে আগ্রহী । এই ব্যকিদের প্রতি আমার অভিযোগ এই যে, আপনারা এই অসম্পূর্ণ জানার উপর ভিত্তি করে “সিদ্ধান্ত দেন কীভাবে? তদ্ধপ 'তাকলীদী ইলম' অর্থাৎ যে জ্ঞানের ক্ষেত্রে আপনি সম্পূর্ণরূপে অন্যের উপর নির্ভরশীল তার ভিত্তিতে

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।