নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৫২ নবীজীর স. নামায করতে পারে না। বলাবাহুল্য যে, আস্তে আমীন বলাকে ভুল বা হাদীস পরিপন্থী আখ্যা দিয়ে একমাত্র নিজেদেরকে সুন্নতের অনুসারী দাবি করে উচ্চম্বরে আমীন পাঠ করা বস্তুত ওই আমীন বিলজাহ্র নয় যা হাদীস শরীফে এসেছে এবং সালাফ যার অনুসরণ করতেন। চৌদ্দ ইসলাহ ও সংশোধনের জন্য করণীয় বিষয় ছিল যারা নামাযের ব্যাপারে উদাসীন তাদেরকে উৎসাহ দিয়ে নামাধী বানানো এবং অজ্ঞতা বা উদাসীনতার কারনে যারা এমন সব ভুল করেন যার কারণে নামায মাকরূহ বা খেলাফে সুন্নত হয়ে যায় বরং কখনো কখনো ওয়াজিব পর্যন্ত ছুটে যায় এমন লোকদের সংশোধনের চেষ্টা করা। আমাদের পূর্বসূরীরা এদিকেই মনোযোগ দিয়েছেন। কিন্তু আমাদের এই বন্ধুদের চিত্তা ও মনোযোগের সিংহভাগ ব্যয় হয় নামাধীদেরকে পেরেশান করার কাজে । তাদের সকল কর্মকাণ্ড শুধু এমন কিছু বিষয়কে কেন্দ্র করে হয়ে থাকে, যে বিষয়ে এ অঞ্চলের লোকেরাও সুন্নাহরই অনুসারী । যে পন্থায় তারা নামায আদায় করেন তাও শরীয়তের দলীল দ্বারা প্রমাণিত এবং নবী-যুগ ও সাহাবা-যুগ থেকে অনুসৃত ও প্রচলিত। তারা এক সুন্নাহকে ভুল সাব্যস্ত করে লোকদেরকে তা থেকে বিরত রাখার চেষ্টা অব্যাহত রাখলেন এবং একে এত বড় ছওয়াবের কাজ মনে করলেন যে, এর স্বার্থে সব ধরনের বিবাদ-বিসংবাদ এবং 'ফিতনা-ফাসাদকে খুশির সঙ্গে মঞ্ুর করে নিলেন। এদের ডাকে আমাদের ফেসব ভাই, সাড়া দিয়ে থাকেন তাদের কর্তব্য ছিল আলিমদের কাহু থেকে জেনে নেওয়া যে, আপনাদের অনুসরণে আমরা যে নামায পড়ছি, কিছু লোক বলে, এটা হাদীস পরিপন্থী, সুন্নাহ পরিপন্থী, তাদের এইসব কথা সঠিক কিনা । অথচ এটা না করে তারা তাদের দাওয়াত গ্রহণ করে নেন, নামাযে রাফয়ে ইয়াদাইন করতে আরন্ত করেন, আস্তে আমীন বলা ছেড়ে জোরে আমীন বলতে থাকেন। বিষয়টা শুধু এই পর্যন্তই সীমিত থাকলে বলার কিছু ছিল না। কেননা এন্ডলোও মাসনূন বা মোবাহ তরীকা । কিন্তু তারা পদ্ধতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু অদ্ভুত ধ্যান-ধারণা ও কাজকর্মও আরম্ভ করেন। তারা রফয়ে ইয়াদাইন এজন্য আরম্ভ করেননি যে, এটাও মাসনূন বা মোবাহ; বরং এজন্য যে, এটাই সুন্নাহ এবং রফয়ে ইয়াদাইন না করা সুন্নাহর পরিপন্থী! এতদিন তারা সুন্নাহ বিরোধী কাজ করে এসেছেন এবং এখন যারা রাফয়ে ইয়াদাইন ছাড়া নামায পড়ছে তারা

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।