নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৫১ তেরো এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে, হাদীস অনুযায়ী আমল করারও নির্ধারিত পন্থা রয়েছে। এই পন্থার বাইরে গেলে সেটা আর শরীয়ত সম্মত হাদীস অনুসরণ থাকে না। ইত্তেবায়ে সুন্নতেরও মাসনূন পদ্ধতি আছে। ওই পদ্ধতি পরিহার করে সুন্নতের অনুসরণ করতে গেলে তা একটা অসম্পূর্ণ ও সংশোধনযোগ্য বিষয় হয়ে দাড়ায়। কেউ যদি রাফয়ে ইয়াদাইনের সুন্নত অনুযায়ী আমল করে তবে এতে অসুবিধার কী আছে? শাফেয়ী ও হাম্বলী মাযহাবের লোকেরাও তো এই সুন্নত মোতাবেক আমল করে থাকেন। হারামাইনের অধিকাংশ ইমাম হাম্বলী মাযহাবের সঙ্গে সমবন্ধযুক্ত। তারাও এই সুন্নতের উপর আমল করে থাকেন। কিন্তু তারা তো রাফয়ে ইয়াদাইন না-করার সুন্নতকেও প্রত্যাখ্যান করেন না। যারা এই সুন্নত অনুযায়ী আমল করেন তাদের সঙ্গে বিবাদ-বিসংবাদে লিগ্ত হন না, তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জবাজি, লিফলেটবাজি করেন না। তারা অন্যের নামাযকে বাতিল বলা তো দূরের কথা খেলাফে সুন্নতও বলেন না। তারা হাদীস-অনুসরণের ক্ষেত্রে নিজেদের বিদ্যা-বুদ্ধির উপর নির্ভর না করে “আহনুয যিকর' আইম্মায়ে ফিকহের উপর নির্ভর করে থাকেন। এখানে ওই ঘটনাটা উল্লেখ করা যায়, যা হাকীমুল উম্মত থানভী (রহ.)-এর মালকুবাতে রয়েছে। ঘটনার সারসংক্ষেপ এই যে, এক জায়গায় আমীন জোরে বলা নিয়ে হাঙ্গামা হয়ে গেল এবং বিষয়টা মামলা-মোকদ্দমা পর্যন্ত গড়ল। ঘটনার তদন্তের জন্য যাকে দায়িত্ব দেওয়া হল তিনি তদন্ত শেষে রিপোর্ট লিখলেন যে, “আমীন বিলজাহ্‌র" অর্থাৎ আমীন জোরে বলা হাদীস শরীফে এসেছে এবং মুসলমানদের এক মাযহাবে তা অনুসরণ করা হয়। তদ্রপ “আমীন বিছছির' অর্থাৎ আস্তে আমীন বলা হাদীস শরীফে এসেছে আর মুসলমানের এক মাযহাবে তা অনুসৃত। তৃতীয় আরেকটি হল “আমীন বিশশার' অর্থাৎ হাঙ্গামা সৃষ্টির জন্য উচ্চ আওয়াজে আমীন পাঠ। এটা উপরোক্ত দুই বিষয় থেকে ভিন্ন প্রথম দুই প্রকার অনুমোদিত হওয়া উচিত আর তৃতীয়টা নিষিদ্ধ। (মালফুযাতে হাকীমুল উম্মত খণঃ ১; কিসত: ২. পৃষ্ঠা: ২৪০-২৪১? ২৬ রমযান, ১৩৫০ হি: খণ্ড: ২১ কিসতঃ ৫ পৃষ্ঠা, ৫০৬, ২৫ শাওয়াল ১৩৫০ হি: প্রকাশনা মাকতাবা দানেশ, দেওবন্দ) লোকেরা বোঝে না তারা আমীন বিশশার ও “আমীর বিলজাহ্‌র" অর্থাৎ মাসনুন তরীকার জোরে আমীন বলা এবং হাঙ্গামার জোরে আমীনের মধ্যে পার্থক্য

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।