৫০ নবীজীর স. নামায যেহেতু সালাফের নীতি এই ছিল যে, যেসব মাসআলায় একাধিক পঙ্থা দলীল দ্বারা প্রমাণিত তাতে যে এলাকায় যে গন্থা প্রচলিত, সে এলাকার জনগণকে শুই পন্থা অনুযায়ীই আমল করতে দেওয়া উচিত। এজন্য উলামায়ে কেরাম এসব অঞ্চলে অন্য কোনো পন্থা প্রচার করার প্রয়োজন বোধ করেননি; কিন্তু কিন অপরিণামদশী মানুষ, দ্বীনের সাধারণ রুচি ও মেযাজের সঙ্গে যাদের পরিচয় ছিল না, রেওয়ায়েতের ইলম ছিল কিন্তু তাফাককুহ ফিদ্দীন পর্যাপ্ত ছিল না, তারা এই সৃক্ম বিষয়টা অনুধাবন করতে পারেননি। তারা এক মাসনূন তরীকাকে অন্য মাসনূন তরীকার দ্বারা, এক মোবাহ তরীকাকে অন্য মোবাহ তরীকার দ্বারা এবং এক মুজতাহাদ ফীহ মতকে অন্য মুজতাবাদ ফীহ মতের দ্বারা খণ্ডন করার মধ্যে ছওয়াব অন্বেষণ করেছেন তদ্রপ অন্য মতটিকে (যার ভিত্তিও দলীরের উপর) বাতিল বলে দেওয়াকে ছওয়াবের কাজ বলে মনে করেছেন। ফলে বিবাদ- 'বিসংবাদের সুক্রপাত হয়েছে যা নিশ্চিতভাবে হারাম। তখন ইংরেজ শাসক গোষ্ঠী এই সুযোগের পূর্ণ 'সদ্ধযবহার' করেছে, যার বিষফল আজও মুসলমানদেরকে ভুগতে হচ্ছে। অথচ আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করিনি। আহা! আমরা যদি এই বিভিন্নতার বিষয়গুলোতে 'ই* (এটাই) -এর পরিবর্তে +€" (এটাও) কে অবলম্বন করতে পারতাম! যেখানে রাস্তা শুধু একটি সেখানে তো আমরা “ই' বলব যেমন “ইসলামই আমার দ্বীন । ইসলামই হক্ ও আল্লাহর কাছে মকবুল দ্বীন। “মা আনা আলাইহি ওয়া আসহাবী” অর্থাৎ আহনুস সুন্নাহ ওয়াল জামা*আর পথই সঠিক। কিন্তু যেখানে সুন্নাহর বিভিন্নতা মুবাহের বিভিন্নতা এবং একাধিক সম্ভাবনার অবকাশযুক্ত মুজতাহাদ ফীহ বিষয়ের প্রশ্ন সেখানে ই" বলার কী অর্থঃ এখানে তো বলতে হবে “ও*। অর্থাৎ, এটাও সঠিক ওটাও সঠিক । কোনোটাই খেলাফে সুন্নত নয়। আজকাল বেমক্কা 'ই' ব্যবহারের ব্যাধি অত্যন্ত ব্যাপক হচ্ছে হ্বীনের প্রচার ও স্বীনের সংরক্ষণের জন্য নানা অঙ্গনে খিদমতের প্রয়োজন রয়েছে। এক ব্যক্তির পক্ষে সব খিদমত আগ্জাম দেওয়া কখনো সম্ভব নয়। এজন্য কর্মবন্টনের বিকল্প নেই। এতদসত্তেও দেখা যায় যে, খাদিমে দ্বীনের বিভিন্ন শ্রেণী যারা পরস্পর একে অন্যের সতীর্থ অথচ কমসমব্ লোকেরা পরস্পরকে পরস্পরের প্রতিপক্ষ মনে করে থাকে। আমাদের আকাবির বলতেন, “সতীর্থ হও, প্রতিপক্ষ হয়ো না।” যেখানে সতীর্থতা কাম্য সেখানে যদি প্রতিপক্ষতার নীতি গ্রহণ করা হয় তবে তা বিবাদ ও বিসংবাদের সুন্রপাত ঘটায়।
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।