নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৪৯ হাদীসের ভিত্তিতে পরা জোরে আমীন বলে থাকেন স্বয়ং তিনিই আমীন আস্তে বলতেন । (আলযুহাল্লা, ইবনে হাযম, খণু-২, গৃষ্ঠা-২৯৫) যদি বিষয়টা সুন্নাহর বিভিন্নতা' না হত কিংবা অন্তত 'মুজতাহাদ ফীহ' না হত তাহলে এই প্রশ্ন কি আসত না যে, ধিনি নিজের রেওয়ায়েতকৃত হাদীসের উপরই আমল করেন না তার রেওয়ায়াত দ্বারা প্রমাণ গ্রহণ জায়েয হবে কি? এভাবে অন্যান্য বিষয়েও যদি চিন্তা করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ এই সব ক্ষেত্রে সাহাবা যুগ থেকে চলে আসা মতভেদ আপনাকে বিচলিত করবে না। আর একে বিবাদ বিসংবাদের মাধ্যম বানানোর প্রবণতাও দূর হয়ে যাবে। আমরা সবাই জানি যে, সাহাবায়ে কেরাম বিভিন্ন ইসলামী শহরে ছড়িয়ে পড়েছিলেন। যে সাহাবী যে শহরে অবস্থান করছিলেন তার নিকট থেকেই এই শহরের অধিবাসীরা দ্বীন ও ঈমান, কিতাব ও সুন্নাহ এবং ইবাদতের পদ্ধতি ও জীবন-যাপনের আহকাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। যেসব অঞ্চলে ইসলাম সাহাবায়ে কেরামের পরে প্রবেশ করেছে কিংবা ইসলামের ব্যাপক প্রচার সাহাবায়ে কেরামের পরে হয়েছে সেখানকার লোকেরা তাবেয়ীন তাবে তাবেরীনের কাছ থেকে এই বিষয়গুলো শিখেছেন। কিংবা ওইসব দায়ী ইলাল্লাহ, মুজাহিদীন ও মুয়াল্লিমীনের কাছ থেকে যাদের মাধ্যমে এই অঞ্চলে ইসলামের প্রগর প্রসার হয়েছে। শরীয়তের অনেক বিধিবিধানের মধ্যে যেহেতু সাহাবায়ে কেরামের যুগেই মতভেদ হয়েছে, এবং ধারাপরস্পরায় পরবর্তীতেও তা বিদ্যমান ছিল ভাই এটাই স্বাভাবিক যে, প্রত্যেক ইসলামী শহরে নামায ইত্যাদির পদ্ধতি সম্পূর্ণ অভিন্ন হবে না। বিশেষ ক্ষেব্রগুলোতে উপরোক্ত ভিন্নতা বিদ্যমান থাকবে । উপমহাদেশে যেই দায়ী ইলাল্লাহ, মুজাহিদীন, মুয়াল্লিমীন ও আগলিয়ায়ে কেরামের মাধ্যমে ইসলামের ব্যাপক প্রচার হয়েছে তারা ফিকহে হানাফী অনুযায়ী আল্লাহর ইবাদত করতেন, ফিকহে হানাফীর সহযোগিতায় কুরআন ও সুন্নাহর বিধিবিধান পালন করতেন। এজন্য এই অঞ্চলে নামাযের ওই পদ্ধতি প্রচলিত হয়েছে যা ইমাম আবু হানীফা ও তার ফকীহ ও মুহাদ্দিস শাগরিদগণ 'ফিকহের গ্রন্থাদিতে সংকলন করেছেন, যার ভিত্তি হল কুরআন ও সুন্নাহ, এরপর হাদীস ও আছার এবং যার ভিত্তি হল ওই “আমলে মুতাওয়ারাছ' ব্যাপক কর্মধারা, যা ইরাকে অবস্থানকারী হাজারেরও অধিক সাহাবায়ে কেরামের সূত্রে তাদের নিকটে পৌছেছিল।

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।