নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

অনুবাদকের কথা নবীজীর নামায' শব্দ দু'টি যে পবিত্র সম্বন্ধ বহন করে তা গভীরভাবে উপলব্ধি করার বিষয় । এই সম্বন্ধই একজন মুমিনের সবচেয়ে বড় সৌভাগ্য। একমাত্র ইসলামেরই বৈশিষ্ট্য এই যে, দেড় হাজার বছর পরও তার সকল শিক্ষা প্রকৃত অবস্থায় বিদ্যমান। ইসলামের নবী (সা.)-এর আদেশ-নিষেধ, শিক্ষা ও আদর্শ এমনভাবে সুসংরক্ষিত যে, এতে দ্বিধা-সংশয়ের কোনো অবকাশ নেই। আকাঈদ ও ইবাদাত থেকে শুরু করে মুয়ামালাত, মুআশারাত, আখলাক ইত্যাদি সকল বিষয়ে এই কথা সত্য । আল্লাহ তাআলার এই মহা নেয়ামত, নবীর সঙ্গে উম্মতের এই অবিচ্ছিন্ন সম্বন্ধ, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বলাবাহুল্য যে, নবীর সঙ্গে যুক্ত থাকাই উম্মতের নাজাতের একমাত্র পথ, কামিয়াবী ও সফলতার একমাত্র উপায়। মুসলিম উম্মাহর মর্যাদা ও প্রতিষ্ঠার এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। এই সত্য মুসলিম উম্মাহ উপলব্ধি করুক বা না করুক, শত্রুরা ঠিকই উপলব্ধি করেছে। এজন্য তারা সর্বশক্তি ব্যয় করেছে, কীভাবে এই পবিত্র সনবন্ধকে নস্যাৎ করা যায় । মুসলমানের শিক্ষা-ব্যবস্থা, বিচার-ব্যবস্থা এবং রাষ্ট্রব্যবস্থা থেকে তো বহু পূর্বেই ইসলামকে উৎখাত করা হয়েছে, বিশ্বাস ও মুল্যবোধ এবং চেতনা ও অনুভূতি থেকেও কীভাবে তাকে বিলুগ্ড করা যায় এজন্য সুপরিকল্লিতভাবে কাজ করে চলেছে। তাদের আকাঙ্া, ইসলাম ও ইসলামের নবীর সঙ্গে যেন মুসলমানের কোনো যোগসূত্র অবশিষ্ট না থাকে । যেন ইসলামই হয় মুসলমানের জীবনে সবচেয়ে অপ্রাসঙ্গিক আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই হয়ে যান উম্মতের কাছে সবচেয়ে অপরিচিত! নাউযুবিল্লাহ! কুফর ও ইলহাদের সকল অপচেষ্টার মূল কথা এটাই। অন্যদিকে মুসলিম উম্মাহর কিছু নাদান দোস্ত এই খায়েরখাহী করছেন যে, অন্তত ইবাদত-বন্দেশীর পর্যায়ে যেসব মুসলিমের কিছু সম্পর্ক ইসলামের সঙ্গে রয়েছে তাদেরকেও সংশয়ী ও বিচলিত করে তুলছেন । এ প্রসঙ্গে নামাযের কথা বিশেষভাবে উল্লেখ করা যায়। এটি ইসলাম ও মুসলমানের সঙ্গে কী ধরনের ওয়াফাদারী তা ওই বন্ধুদের দ্বিতীয়বার ভেবে দেখা উচিত । এতে কি পরোক্ষভাবে দুশমনের উদ্দেশ্য পূরণে সহায়তা করা হয় নাঃ তাতে প্রাণ-সঞ্চারের চেষ্টা করা এবং যেসব বিষয়ে তারা ইসলাম থেকে দূরে সরে গেছে সেসব বিষয়ে তাদেরকে ইসলামী আদর্শের দিকে নিয়ে আসা। অতএব যারা কোনো স্বীকৃত ইমামের নির্দেশনা মোতাবেক নামায আদায় করছেন

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।