নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৪৭ আমাদের এই বন্ধুরা যদি একটু চিন্তা করতেন যে, নামাযের একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে তারা যে একেই নবী-নামায ও হাদীসের নামায বলে আখ্যায়িত করছেন আর অন্য সব পন্থাকে হাদীস-সুন্নাহর বিরোধী সাব্যস্ত করছেন আর তাদের কট্টরপন্থী লোকেরা তো অন্য নামাফকে একেবারে বাতিলই বলে থাকে । তবে কি খোলাফায়ে রাশেদীন, আশরায়ে মুবাশশারা, ও অন্যান্য সাহাবীদের নামাযও সুন্নাহ বিরোধী ছিলঃ প্রশ্নটি এজন্য আসে যে, আমাদের এই বন্ধুরা নামাযের যে বিশেষ পদ্ধতি অবলম্বন করেছেন তা সম্পূর্ণরূপে উপরোক্ত সাহাবীদের কারো নামাযের সঙ্গে মিলে না। তাহলে কি পরোক্ষভাবে তাদের নামাযকেও খেলাফে সুন্নাত বলা হচ্ছে না। কয়েক বছর আগের ঘটনা তখনও শীয়খ আলবানী মরহুমের কিতাব “ছিফাতুস সালাহ” পুরো নাম- রর . এডি 0 ও] 2৩745505৭০0) 8৮-5285 -এর বাংলা তরজমা প্রকাশিত হয়নি, আমার কাছে একজন জেনারেল শিক্ষিত ভাই এসেছিলেন, যাকে বোঝানো হয়েছিল কিংবা তাদের বোঝানোর দ্বারা তিনি একথা বুঝে নিয়েছিলেন যে, এখানকার অধিকাংশ মুসলমান যে পদ্ধতিতে নামায পড়ে তা হাদীস মোতাবেক হয় না। তিনি যখন আমার কাছে এলেন তো অত্যন্ত আনন্দের সঙ্গে 'সুসংবাদ' দিলেন যে, আলবানী মরহুমের কিতাব বাংলায় অনুদিত হয়েছে। শীঘই তা প্রকাশিত হতে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন, এ কিতাব সম্পর্কে আমার কোনো ধারণা আছে কি না? জানা নেই, তিনি মাসআলা জানার জন্য এসেছিলেন না 'হেদায়েত' করার জন্য এসেছিলেন। আমি শুধু এটুকু আরজ করেছিলাম যে, আপনি আপনার শিক্ষকদের কাছ থেকে তিন-চারজন সাহাবীর নাম নিয়ে আসুন যাদের নামায শুরু থেকে শেষ পর্যন্ত আলবানী মরহুমের কিতাবে উল্লেখিত নিয়ম অনুযায়ী ছিল। তিনি ওয়াদা করে গিয়েছিলেন, কিন্তু সাত-আট বছর অতিবাহিত হল আজও তার দেখা পাইনি। একটু চিন্তা করুন। তাকবীরে তাহরীমা ছাড়া নামাযের অন্য কিছু তাকবীরের মধ্যে রাফয়ে ইয়াদাইন করা যদি আব্দুল্লাহ ইবনে উমর রো.) ও অন্য কিছু সাহাবীর আমল হয়ে থাকে তাহলে রফায়ে ইযাদাইন না-করা হল তার পিতা খলীফায়ে রাশেদ হযরত উমর ইবনুল খাত্তাব (রা.)-এর আমল। তদ্রুপ চতুর্থ খলীফায়ে রাশেদ হযরত আলী ইবনে আবু তালিব (ো.) ও প্রবীণ সাহাবীদের

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।