নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ নবীজীর স. নামায অর্থাৎ যেখানে দুই পদ্ধতিই বৈধ ও মুবাহ, যদিও কারো দৃষ্টিতে একটির তুলনায় অন্যটি উত্তম) সংখ্যাগরিষ্ট মানুষের পথ পরিহার করা আইনম্মায়ে সালাফের নীতি ছিল না। হস তৈতপতিত ০৯০০ ০৪ (আততামহীদ খণ্ড: ৯ পৃষ্ঠা : ২২৩; আলইস তিযকার ৭ : ৪ পৃষ্ঠা : ১০১, ১০২) ইমাম ইবনে আব্দুল বার রহ. আততামহীদের শুরুতে ভিন্ন এক প্রসঙ্গে এই মূলনীতি উল্লেখ করেছেন যে, প্রত্যেক সম্প্রদায়ের কর্তব্য হল তাদের পূ্বসূরীদের তরীকা অনুসরণ করা। ভালো কাজের যে পদ্ধতি তারা অবলম্বন করেছিলেন তাই অনুসরণ করা উচিত, যদিও অন্য কোনো মুবাহ পন্থা অধিক পছন্দনীয় বোধ হয়। 75957 418154545540 ১2:7১ 64৮৫৯ ৬৫ 3৮০ 2 (আততামহীদ খণ্ড: ১, পৃষ্ঠা : ১০) এই মনীষীগণ দলীল ভিত্তিক ফুরুয়ী ইখতিলাফ বিশেষত “ইখতিলাফুল মুবাহ' - এর ক্ষেত্রে যে মূলনীতি উল্লেখ করেছেন এটা তাদের ব্যক্তিগত মত নয়ঃ বরং তা শরীয়তের দলীল ও ইজমায়ে সালাফের দ্বারা প্রমাণিত। শায়খ ওলিউল্লাহ রাহ. ও শায়খ ইবনে তাইমিয়া রাহ. এর প্রামাণিক আলোচনা করেছেন। তাদের উপরোক্ত গ্রস্থসমূহে তা দেখা যেতে পারে। এ বিষয়ে শায়খ আওয়ামাকৃত “আদারুল ইখতিলাফ ফী মাসাইলিল ইলমি ওয়াদ দ্বীন” এবং তৃহা জাবির কৃত “আদাবুল ইখতিলাফ ফিল ইসলাম” অত্যন্ত চমতকার ও প্রমাণিক গ্রন্থ। শেষোক্ত গ্রন্থের শুরুতে শায়খ উমর উবাইদ হাসানার ভূমিকাটি বিশেষভাবে অধ্যয়নযোগ্য। আমি পাঠকবৃন্দকে শুধু একটি বিষয়ে চিন্তা করতে বলব। আজকাল উপমহাদেশের অনেক অঞ্চলে এবং অনেক মসজিদে, আল্লাহ মাফ করুন, যে হৈ-হাঙ্গামা হচ্ছে, বিশেষ কিছু ফুরুয়ী মাসআলাকে কেন্দ্র করে চ্যালেঞ্জবাজি, লিফলেটবাজি এবং নির্বোধ-পৎত্রষ্ট ইত্যাদি কটুবাক্য ব্যবহারের রীতি যারা আরম্ভ করেছেন তাদের ঠাণ্ডা মাথায় চিন্তা করা উচিত যে, এইসব মতভেদ তো সাহাবা-তাবেয়ীন আমলেও ছিল. কিন্তু তাই বলে নাউযুবিল্লাহ এইসব চ্যালেঞ্জবাজি ও ফের্কাবাজি তো দূরের কথা, নিন্দা সমালোচনাও কখনো হয়নি।

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।