নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৪৫ ইবনে তাইমিয়া রাহ “মাজমুউল ফাতাওয়া*-র বিভিন্ন স্থানে এবং “ইকতিযাউস সিরাতিল যুসতাকীম' গ্রন্থে আরো বিস্তারিত ও প্রামাণিক আলোচনা করেছেন। তিনি পরিষ্কার লেখেন, ইখতিলাফে তানাউউ (অর্থাৎ পদ্ধতির বিভিন্নতার ক্ষেত্রসমূহে যে যেই পদ্ধতি অনুসরণ করতে চায় (এই জন্য যে, তার শহরে এই পদ্ধতিটাই প্রচলিত, কিংবা তার মাশাইখ এই পদ্ধতি অনুসরণ করতেন অথবা তার দৃষ্টিতে ওই পদ্ধতিটাই উত্তম) সে তা করতে পারে। এখানে কারো আপত্তি করার অধিকার নেই। নিজে যে পন্থা ইচ্ছা অবলম্বন করুক অন্যের অনুসৃত পদ্ধতিকে (যা শরয়ী দলীল দ্বারা প্রমাণিত) প্রত্যাখ্যান করার অধিকার নেই; বরং এটা জুলুমের অন্তর্ভূক্ত এ বিষয়ে শায়খ ইবনে তাইমিয়ার বিভিন্ন পুস্তিকা ও ফতোয়ার সংকলন রিসালাতুল উলফা বাইনাল মুসলিমীন নামে প্রকাশিত হয়েছে। শায়খ আব্দুল ফাল্তাহ আবু গুদ্ধাহ এর সম্পাদনায় তা বৈরত থেকে প্রকাশিত হয়। রিসালাটি অবশ্যই পড়ার মতো । রাফয়ে ইয়াদাইন, আমীন ইত্যাদি বিষয়ের মতভেদ যে “মুবাহ' বা সুন্নাহ'র বিভিন্নতা, তা শুধু উপরোক্ত ব্যক্তিদেরই কথা নয়; চার মাযহাবের বড় বড় ফকীহ তা বলেছেন। ইমাম আবু বকর আলজাস্সাস আলহানাফী (৩৭০হি.) আহকামুল কুরআনে থে : ১ গ্ঠা : ২০৩-২০৪) এ কথাই লিখেছেন। ইমাম ইবনে আব্দুল বার মালেকী “আততামহীদ” ও “আলইসতিযকার” দুই গ্রন্থেই একথা বলেছেন। তিনি রাফয়ে ইয়াদাইন এর জালা কোই খালিদের বক্তব্য উদ্ধৃত করেন যে, “আমাদের আলিমদের মধ্যে কেউ রাফয়ে ইয়াদাইন করতেন আর কেউ তাকবীরে তাহররীমা ছাড়া অন্য কোথাও রাফয়ে ইয়াদাইন করতেন না। তবে তারা কেউই অন্যের নিন্দা করতেন না। 35095,355/53445,35 55 তিনি তার উত্তাদ আবু উমার আহমদ ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা করেন যে, তিনি বলতেন, আমাদের উত্তাদ আবু ইবরাহীম ইসলাক সকল ওঠা-নামায় হাত তুলতেন; ইবনে আব্দুল বার উত্তাদজীকে বললেন, তাহলে আপনি কেন রাফয়ে ইয়াদাইন করেন না তাহলে আমরাও আপনার অনুসরণে রাফয়ে ইয়াদাইন করতাম। তিনি বললেন, ইবনুল কাসিম ইমাম মালিক রাহ, থেকে বর্ণনা করেছেন যে, রাফয়ে ইয়াদাইন শুধু তাকবীরে তাহরীমার সময় হবে। আমাদের অঞ্চলে এই রেওয়ায়েত মোতাবেকই আমল হয়ে থাকে । আর মুবাহ বিষয়ে

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।