নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৪৪ নবীজীর স. নামায কাছেই রয়েছে শক্তিশালী দলীল। জ্জতুললাহিল বালিগা খণ্ড :২, পৃ. ১০) অন্যদিকে শাহ ওয়ালিউল্লাহ রহ.-এর আগের ও পরের অসংখ্য মুহান্কিক - গবেবক রাফয়ে ইয়াদাইন না করাকে উত্তম বলেছেন। (আমরাও দলীলের বিচারে এ কথাই বলে থাকি) কিন্তু এই পর্যন্তই । একে কেন্দ্র করে ঝগড়া-বিবাদ কেউ করেননি । সকলেই শাহ ওয়ালিউল্লাহর মতো একে “সুন্নাহর বিভিন্নতা" বলেই মনে করেছেন। ইবনুল কাইয়েম রহ. (৭৫০ হি.) “যাদুল মাআদ' গ্রন্থে ফজরের নামাযে কুনুত পড়া গরসঙ্গে পরিষ্কার লেখেন_ ০9৫৪ ০১৪১%৪৯১৪৩০০) ০৪৮৪ ১৯ নে ঠ/58805694506% ০০১৯00৫5৭58) 2০ 55999 ১984৪ / অর্থাৎ এটা ওইসব মতভেদের অন্তর্ভূক্ত যাতে কোনো পক্ষই নিন্দা ও ভৎ্সনার পাত্র নন। এটা ঠিক তেমনই যেমন নামাযে রাফয়ে ইয়াদাইন করা বা না করা, তন্্রপ আতাহিয়্যাতুর 'বিভিন্ন পাঠ, আযান-ইকামতের বিভিন্ন ধরন, হজ্বের বিভিন্ন প্রকার - ইফরাদ, কিরান, তামাত্ু বিষয়ে মতভেদের মতোই । শায়েখ ইবনে তাইমিয়া রাহ (৭২৮ হি.) লেখেন, “এ বিষয়ে আমাদের নীতি - আর এটাই বিশুদ্ধতম নীতি - এই যে, ইবাদতের পদ্ধতি বিষয়ে (যেসব ক্ষেত্রে মতভেদ রয়েছে তাতে) যে পদ্ধতি সম্পর্কে নির্ভরযোগ্য আছর রয়েছে তা মাকরূহ হবে না; বরং তা হবে শরীয়তসম্মত। সালাতুল খওফের বিভিন্ন পদ্ধতি, আযানের দুই নিয়ম : ভারজীযুক্ত বা তারজীবিহীন, ইকামতের দুই নিয়ম : বাক্যগুলো দুইবার করে বলা কিংবা একবার করে । তাশাহহুদ, ছানা, আউযু-এর বিভিন্ন পাঠ, কুরআনের বিভিন্ন কিরাআত, এই সবগুলো এই নীতিরই অন্তভুক্ত। এভাবে ঈদের নামাযের অতিরিক্ত তাকবীর-সংখ্যা (ছয় তাকবীর বা বারো তাকবীর), জানাযার নামাযের বিভিন্ন নিয়ম, সাহু সিজদার বিভিনন নিয়ম, কুনুত পাঠ, রুকুর পরে ৰা পূর্বে, রাব্বানা লাকাল হামদ “ওয়া'সহ অথবা "ওয়া ছাড়া, এই সবগুলোই শরীয়তসম্মত। কোনো পদ্ধতি কখনো উত্তম হতে পারে কিন্তু অন্যটি মাকরহ কখনো নয়। মোজমৃউল ফাতাওয়া ইবনে তাইমিয়া ২৪/২৪২-২৪৩ আরো দেখুন : আল-ফাতাওয়াল কুবরা ১/১৪০)

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।