নবীজীর স. নামায ৪৩৯ ছয়টি) উত্তম বলছেন কেন? এর জবাব হল, এ পদ্ধতিটিকে উত্তম বলার অনেক কারণ আছে। যথা : ১. হাদীস শরীফে এই পন্থা অত্যন্ত তাকিদ ও গুরুত্রে সাথে শিক্ষা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এভাবে নামায পড়েছেন, নামায শেষে পুনরায় মৌখিকভাবে তা শিখিয়ে দিয়েছেন। ইরশাদ করেছেন, তোমরা ভুলে যেয়ো না। এরপর হাতের আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন তাকবীরের সংখ্যা কয়টি হবে। ২, এ পদ্ধতি যে হাদীসগুলোতে বর্ণিত হয়েছে সেগুলোর সনদ অন্যান্য পদ্ধতির হাদীসগুলোর সনদের চেয়ে অধিক সহীহ ও শক্তিশালী । ৩. প্রবীণ ও বড় বড় সাহাবী অধিকাংশ ক্ষেত্রেই এই নিয়ম অনুযায়ী ঈদের নামায পড়েছেন। তাদের এক বড় জামাআত থেকে এই পদ্ধতিই বর্ণিত হয়েছে। গায়রে যুকাল্লিদ ভাইদের এই দাবি যে, খুলাফায়ে রাশেদীন অন্য পদ্ধতিটি (বোরো তাকবীর) অনুসরণ করেছেন, তা ঠিক নয়। কেননা, তারা যে বর্ণনার ভিত্তিতে এই দাবি করেন প্রথমত তার সনদ বা সূত্র “মুনকাতি' (বিচ্ছিন)। দ্বিতীয়ত সেই সনদে ইবরাহীম আল-আসলামী নামক এক বর্ণনাকারী আছে যে “মাতরূক'" পেরিত্যাজ্য)। এমনকি তাকে কাষ্যাব মিথ্যাবাদী)ও বলা হয়েছে। উপরোক্ত তিনটি কারণ ছাড়া আরো বিভিন্ন কারণে এই শদ্ধতি অগ্রগণ্য, যার বিস্তারিত বিবরণ ফিকহের দলীলবিষয়ক বড় বড় কিতাবে রয়েছে। উপরোক্ত আলোচনা থেকে স্পষ্ট হয়ে যায় যে, গায়রে মুকাল্লিদ ভাইদের সাথে আমাদের মতভেদ এই বিষয়ে নয় যে, তারা যে পদ্ধতিটি কোন কোন ইমামের তাকলীদ করে প্রাধান্য দিয়েছেন অর্থাৎ বারো তাকবীরের পদ্ধতি, তা ভুল বা খেলাফে সুন্নত। তাদের উপর আমাদের আপত্তি এই যে, তারা নিজেদের অবলম্বিত পদ্ধতিকেই একমাত্র মাসনূন পদ্ধতি বলে থাকেন এবং অত্যন্ত লঙ্জাজনকভাবে এই দাবি করেন যে, হানাফীরা যে পদ্ধতিতে ঈদের নামায পড়ে তা কোন সহীহ হাদীস নয়, কোন সাহাবীর আমলও তা সমর্থন করে না। তাদের পদ্ধতিটি একটি ভিত্তিহীন ও খেলাফে সুন্নত পদ্ধতি! নাউযুবিল্লাহি মিন-যালিক। তাদের এই উভয় দাবি সম্পূর্ণ অবান্তব। তারা যে পদ্ধতি অনুসরণ করে থাকেন তা-ই ঈদের নামাযের একমাত্র পন্থা নয়। বরং তা হচ্ছে একাধিক জায়েয পন্থার একটি । তার বিপরীতে শীর্ষস্থানীয় সাহাবী ও ভাবেয়ীগণের অধিকাংশই যে পন্থাটি অবলম্বন করেছেন এবং যা দলীলের বিচারেও অধগন্য আমরা তা-ই অনুসরণ করি।
— পৃষ্ঠা ৪৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।