নবীজীর স. নামায ৪৩ বা গর্হিত বিষয়ের প্রতিবাদ করা হয় এবং তাতে লিপ্ত হওয়া থেকে মানুষকে বিরত রাখা হয় এই ধরনের মাসআলায় তা করা যাবে না। এক মুজতাহিদ অন্য মুজতাহিদের উপর কিংবা অন্য মুজতাহিদের অনুসারীদের উপর আপত্তি করবেন না। মুজতাহাদ ফীহ মাসাইল নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা-পর্যালোচনা হতে পারে, মতবিনিময় হতে পারে, কিন্তু একে বিভেদ-বিভক্তির বিষয় বানানো যাবে না। তন্তরপ এর ভিভ্তিতে কাউকে গোমরাহ বলা, ফাসিক বা বিদআতী আখ্যা দেওয়াও বৈধ নয়। সাহাবা-তাবেয়ীন যুগ অর্থাৎ খাইরুল কুরূন থেকেই এই নীতি অনুসৃত হয়েছে এবং এতে কারো কোনো দ্বিমত ছিল না। তো জায়েষ- নাজায়েষের বিতর্ক যেসৰ মাসআলায় তাতেই যদি নীতি এই হয় তাহলে যেখানে শুধু উত্তম-অনুস্তমের প্রশ্ন, তার বিধান কী হবে? বলাবাহুল্য যে, এ ধরনের গোমরাহ, বিদআতী আখ্যা দেওয়া ইত্যাদির কোনো অবকাশ শরীয়তে নেই। তন্ধপ এ কারণে একজন অন্যজনকে হাদীস বিরোধী বা সুন্নাহ-বিরোধী বলারও কোনো সুযোগ নেই। স্বয়ং আইন্মায়ে হাদীস এই ইখতিলাফকে “ইখতিলাফুল মুবাহ' বা 'ইখতিলাফু তা'আদ্দুদিস সুন্নাহ' নামে আখ্যায়িত করেছেন। অর্থাৎ এমন কিছু পদ্ধতি সেখানে প্রত্যেক পদ্ধতিই “মুবাহ' অথবা “মাসনূন' । তাহলে এখানে গোমরাহ বলা, ফাসিক বলা কিংবা হাদীস-বিরোধিতার অভিযোগ দায়ের করার কী অর্থ? আজকাল রুকৃতে যাওয়ায় সময়, রুকু থেকে ওঠার সময় এবং তৃতীয় রাকাতের শুরুতে রাফয়ে ইয়াদাইন করা নিয়ে, আমীন জোরে বা আস্তে বলা নিয়ে এবং এ ধরনের অন্যান্য বিষয় নিয়ে কোনো কোনো মহলে কত যে ঝগড়া-বিবেদ, চ্যালেঞ্জবাজি হতে থাকে তার হিসাব কে রাখে? অথচ এইসব মাসআলায় যে মতভেদ তা হুল সুন্নাহর বিভিন্নতা, সেখানে ঝগড়া-বিবাদের প্রশ্নই অবান্তর । শাহ ওয়ালিউল্লাহ রহ. হানাফী মাযহাবের অনুসারী ছিলেন, কিন্তু “রাফয়ে ইয়াদাইনকে “আহাব্বু ইলাইয়া* বলেছেন এবং তার কিছু হিকমতও বয়ান করেছেন। এরপরও লিখেছেন যে, 'নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাফয়ে ইয়াদাইন করেছেন, কখনো করেননি। উভয় পদ্ধতিই সুন্নাহ। এবং সাহাবা, তাবের়ীন ও পরবতীদের মধ্যে উভয় পদ্ধতিরই অনুসারী ছিলেন। এটা ওইসব মাসআলার অন্যতম যাতে আহলে মদীনা (মদীনার ফকীহবৃন্দ) ও আহলে কৃফা কেফার ফকীহবৃন্দ)-র মধ্যে মতভেদ হয়েছে। আর প্রত্যেকের
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।