নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৪৩৮ পরিশিষ্ট না। মনে রাখতে হবে, এ মাসআলার মধ্যে যে মতভেদ তা জায়েয-নাজায়েয নিয়ে নয়; বরং কোন পদ্ধতিটি উত্তম তা নিয়ে । এ প্রসঙ্গে ফিকহে হানাফীর প্রসিদ্ধ ব্যক্তিত্ব ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান শাইবানী (রহ.) “মুয়াত্তা”-মন বলেন, দুই ঈদের তাকবীরের ব্যাপারে ফকীহগণের মতভেদ রয়েছে। সুতরাং তুমি যেকোন পদ্ধতিই হণ করতে পার, তবে আমাদের মতে সেই নিয়মই উত্তম যা হযরত ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত রয়েছে। তিনি প্রত্যেক ঈদে নয় তাকবীর বলতেন, প্রথম রাকাতে তাকবীরে তাহ্রীমা ও রুকুর তাকবীরসহ পাঁচ তাকবীর এবং দ্বিতীয় রাকাআতে রুকুর তাকবীরসহ চার তাকবীর। প্রথম বাকাআতের কিরাআত তাকবীরের পরে এবং দ্বিতীয় রাকাআতের কিরাআত তাকবীরের আগে পড়তেন । এটাই আৰু হানীফা রেহ.)-এর মত।” [মুয়াত্তা মুহাম্মদ ১৪১) ফিকহে হাম্বলীর প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হান্বল (রহ.)ও বলেছেন যে, “ঈদের তাকবীর প্রসঙ্গে সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ ছিল। তাদের অনুসৃত পদ্থাগুলোর মধ্যে যে কোনটিই অবলম্বন করা যায়!" (ফোতহুল বারী, ইবনে রজব হাম্বলী ৬/১৭৯) ফিকহে মালেকীর সুবিখ্যাত মৃহাদ্দিস ও ফকীহ ইমাম ইবনে আবদুল বার (রহ.) এই মতভেদের ব্যাপারে বলেন,,“এসব পদ্ধতির সবগুলোই জায়েয । কোনটিতেই কোন অসুবিধা নেই। সকল পদ্ধতিই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই গ্রহণ করেছেন।' আল-ইসতিযকার ৭/৫৪) 'ফিকহে হাস্বলীর প্রসিদ্ধ ব্যক্তিত্‌ শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.)ও তাকবীর-বিষয়ক এই মতভেদকে শুধু উত্তম-অনুত্তম মতভেদ সাব্যস্ত করেছেন এবং বলেছেন যে, 'একটি পদ্ধতি অবলম্বন করে অপর পদ্ধতিকে তুল বলা বা তার উগর আপত্তি করা একটি ভ্রান্তি ।' (মাজমূউ ফাতাওয়া ইবনে তাইমিয়া ২৪/২২৪; রিসালাতুল উলফা বাইনাল মুসলিমীন, ইবনে তাইমিয়া ৪৫-৪৮, ৫৯-৬২) কত ভালো হত যদি আমাদের গায়রে যুকাল্পিদ বন্ধুগণ ইবনে তাইমিয়া রেহ.)-এর এই অবস্থান থেকে শিক্ষা গ্রহণ করতেন! তারা তো নিজেদেরকে তার অনুসারী বলেই প্রকাশ করেন। কিন্তু কোথায় ইবনে তাইমিয়া (রহ.)-এর ইলম ও ফিকহ, তাকওয়া ও ইনসাফ, আর কোথায় তীর ভক্ত-অনুরক্ত গায়রে মুকাল্লিদ অল্প্রদায়!! সবশেষে যে প্রশ্নটি বাকি থাকে তা এই যে, যখন উভয় পন্থাই হাদীস দ্বারা প্রমাণিত এবং উভয় পন্থাই সহাবায়ে কেরামের মধ্যে প্রচলিত ছিল তো হানাফী ফকীহগণ প্রথম পদ্ধতি (যেখানে দুই রাকাআতে অতিরিক্ত তাকবীর সর্বমোট

— পৃষ্ঠা ৪৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।