৪৩৬ পরিশিষ্ট করার মত বিষয় নয়। কেননা ইবাদতের নিয়ম-পদ্ধতি সম্পূর্ণরূপে ওহীর উপর নির্ভরশীল। তাই এ বিষয়ে সাহাবায়ে কেরামের কোন শিক্ষা কেবল কিয়াস ভিত্তিক হওয়া সম্ভব নয়। এর বুনিয়াদ হল রাসূলুগ্াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। বলাবাহুল্য, উপরোক্ত সাহাবীগণকে ঈদের নামাযের নিয়ম নবীজীই শিখিয়েছেন এবং তীরাও পরবর্তীদেরকে সেই নিয়মই শিক্ষা দিয়েছেন। এজন্য ঈদের নামাযের তাকবীর-প্রসঙ্গে যে নিয়ম আমরা একাধিক সাহাবীর উদ্ধৃতিতে উল্লেখ করেছি একে তাদের কিয়াস বা যুক্তিনির্ভর মত আখ্যা দেওয়া যা অনেক গায়রে মুকাল্রিদ ভাইয়ের অভ্যাস- একটি মারাত্মক অন্যায়। এ ধরনের কথাবার্তা সাহাবায়ে কেরামের শানে বেয়াদবির শামিল। কেননা তাদের কথার অর্থ এই দীড়াচ্ছে যে, সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি পরিত্যাগ করে নিজেদের মন মতো একটি পদ্ধতি আবিষ্কার করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাছাড়া এই শিরোনামের আগের শিরোনামে সরাসরি ব্াসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটি হাদীস উদ্ধৃত করা হয়েছে। এরপর তো আর কোন কথাই বাকি থাকা উচিত নয়। অথচ তাদের আচরণে মনে হয় যে, তারা যেন এই সহীহ হাদীসগুলোকে “যয়ীফ' সাব্যস্ত করার জন্য মরণপণ করে আছেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়াত নসীব করুন। ইমাম ইবনে আবদুল বার (রহ.) “মুয়াজ'-এর দুইটি অতুলনীয় ব্যাখ্যাগ্ন্থ 'আত-তামহীদ' (১৬/৮৭) ও “আল-ইসতিযকার' (৭/৪৯)এ এ ধরনের এক সঙ্গে বড় ুন্দর কথা লিখেছেন 12442554002 পা ৫৮৯) ১৩ “যুক্তির বিচারে “সাত' এবং “চার' এর মধ্যে কোন পার্থক্য নেই। এজন্য এ ধরনের বিষয় কিয়াস বা যুক্তিনির্ভর হতে পারে না । এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার ভিত্তিতেই হতে পারে ।” সারকথা, দুই ঈদের নামাযের পদ্ধতি এবং তাকবীর-সংখ্যা- যা ফিকহে হানাফীতে বলা হয়েছে এবং যে মোতাবেক অসংখ্য মানুষ ঈদের নামায আদায় করেন- তার ভিত্তি প্রথমত সহীহ হাদীস, দ্বিতীয়ত সাহাবায়ে কেরামের শিক্ষা যা নবী-শিক্ষা থেকেই গৃহীত।
— পৃষ্ঠা ৪৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।