নবীজীর স. নামায ৪৩৫ “কুরদূস (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ালীদ আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.), হুযায়ফা (রা.), আবু মাসউদ রো.) এবং আবু মুসা আশআরী (রা.)-এর কাছে ইশার নামাযের পর একথা জিজ্ঞেস করার জন্য লোক পাঠাল যে, মুসলমানদের ঈদ অত্যাসন্ন। ঈদের নামাযের নিয়ম কী হবে? (সাহাবীগণ) সবাই (দূতকে) বললেন, আবু আবদুর রহমান (আবদুল্লাহ ইবনে মাসউদ)কে জিজ্ঞেস করুন। লোকটি তাকে জিজ্ঞেস করল। তিনি উত্তরে বললেন, নোমাযে) দণ্ডায়মান হবে এবং চার তাকবীর দিবে। এরপর সূরা ফাতেহা ও অন্য একটি সূরা তেলাওয়াত করবে । তারপর রুকুর তাকবীর দিয়ে রুকু করবে। (প্রথম রাকাআতে) এই পাচ তাকবীর হল। তারপর (দ্বিতীয় রাকাআতের জন্য) দাড়াতে এবং সূরা ফাতেহা ও অন্য একটি সূরা তেলাওয়াত করবে । তারপর চার তাকবীর দিবে ও শেষ তাকবীরের সময় রুকু করবে। (দুই রাকাআতে) সর্বমোট নয় তাকবীর হল। (এটাই) দুই ঈদের (নিয়ম)। তীর এই নির্দেশনার সঙ্গে উপস্থিত সাহাবীগণ কেউই দ্বিমত করেননি । উপরোক্ত বর্ণনায় তাকবীরের যে নিয়ম আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) অপর তিন সাহাবীর উপস্থিতিতে শিক্ষা দিয়েছেন তা হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.), হযরত আনাস (রা.) এবং হযরত মুগীরা ইবনে শুবা রো.) থেকেও “সহীহ' সনদে বর্ণিত হয়েছে। তাদের রেওয়ায়াতসমূহ মুসান্নাফে ইবনে আবী শায়বা ২/৭৯-৮১; মুসান্নাফে আবদুর রাযযাক ৩/২৯৪-২৯৫ এবং তহাবী শরীফ ২/৩৭২-৩৭৩-এ পাওয়া যাবে। এছাড়া হযরত উমর ইবনুল খাত্তাব (রা.), হযরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) এবং হযরত আবদুল্লাহ ইবনে যুবায়ের রো.) থেকেও এই নিয়ম বর্ণিত হয়েছে। তবে শেষোক্ত তিন সাহাবীর রেওয়ায়েতে সাধারণ কিছু আপত্তির সুযোগ আছে। ঈদের তাকবীর প্রসঙ্গে “সাহাবায়ে কেরামের ফতওয়া ও আমল' শিরোনামে যে আলোচনা চলছে এ প্রসঙ্গে একটি মৌলিক কথা মনে রাখা খুব জরুরি । তা এই যে, নামাযে তাকবীর কয়টি হবে- তা কিয়াস ও যুক্তির ভিত্তিতে নির্ধারণ ০০০৯০০৩ ১৮শীি ০৭ ০11৮ 1১৮৮11-৯19 5953 পক ১১০৭ এও শীট ০105০৬ ০০৮৪ ০৪৭০।০/০০//০০৮০ ৪ ০০ লাখ ৪০৩ ৯১ ৮ ৮০৩৮৯১৮১০৪১ ০১০৪৭০০৯900 75৮০০১৪ ০৮৪ ০৮৪ এ০ট। ০) নই ০৪ শ। ০০০৮০৮১০৮৮৪ হও 1 ৮:৬০] 32470501445 ৬৮ খা ৮৮] 0৭১ ৫৮৭৮১৮৯০1০৯৪1৮০৮5০৩ ১ পশ৪ ২৯৮০4 ০৩৪ ২৪৪ পা ০৯ 1০৯1১ ০৮৮৮০
— পৃষ্ঠা ৪৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।