নবীজীর স. নামায ৪৩১ পর্যন্ত হাত ওঠাতে ওঠাতে তাকবীর দিবে এবং হাত বাঁধবে । এবার যথারীতি আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ে ইমাম সাহেব সূরা ফাতেহা পড়বেন এবং অন্য একটি সুরা মিলাবেন। আর মুক্তাদীরা চুপ থাকবে । তারপর যথানিয়মে তাকবীর দিয়ে রুকৃতে যাবে এবং রুকু-সিজদা সমাণ্ত করে দ্বিতীয় রাকাআতের জন্য দীড়াবে। দ্বিতীয় রাকাআাতে ইমাম সুরা ফাতেহা ও অন্য একটি সূরা পড়বেন। আর যুক্তাদীরা চুপ থাকবে। ইমামের কিরাআত সমাপ্ত হওয়ার পর রুকৃতে যাওয়ার আগে পূর্বের নিয়মে তিনটি অতিরিক্ত তাকবীর দিবে এবং চতুর্থ তাকবীর দিয়ে রুকৃতে যাবে। নামাযের অন্যান্য তাকবীরের মত বাড়তি ছয় তাকবীরও ইমাম-মুক্তাদী উভয়কেই দিতে হবে, তবে ইমাম উচ্চস্বরে ও মুক্তাদীরা অনুষ্চস্বরে তাকবীর দিবে । এরপর যথানিয়মে নামায শেষ করবে। একটু লক্ষ করলেই দেখা যাবে, প্রথম রাকাআতে তাকবীরে তাহরীমা ও রুকুর তাকবীরসহ মোট তাকবীর পাঁচটি । রুকূর তাকবীর হিসাব থেকে বাদ দিলে তাকবীর হয় চারটি। দ্বিতীয় রাকাআতে রুকুর তাকবীরসহ মোট তাকবীর চারটি । তাকবীর বিধয়ক হাদীসমূহ বোঝার জন্য এই বিষয়টা স্মরণ করা প্রয়োজন। ৫. ঈদের নামাযে যাহরী (উচ্চস্বরে) কিরাজাত পড়তে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাযে কখনো সূরা 'আ'লা" ও সূরা 'গাশিয়াহ' আর কখনো সূরা 'কাফ' ও সূরা *কামার' পড়তেন। (সহীহ মুসলিম, হাদীস ৭৮৭, ৮৯১) ৬. নামা শেষ হওয়ার পর দাঁড়িয়ে আরবী ভাষায় দুটি খুতবা দেওয়া মাসনূন এবং দুই খুতবার মাঝে বপাও মাসনূন। ঈদের খুতবা নামাযের পরে হবে, নামাধের আগে নয় । (সহীহ বুখারী, হাদীস ৯৬২, ৯৬৩; সহীহ মুসলিম, হাদীস ৮৮৪; সুনানে ইবনে মাজা, হাদীস ১২৮৯; মুসনাদুশ শাফেয়ী (কিতাবুল উদ্ম) ৫/ ৭৩) কোন কোন গায়রে মুকাল্লিদ বলে থাকেন যে, 'দুই ঈদে একটি করে খুতবা হবে" । একথা সহীহ হাদীস ও মুসলিম উম্মাহর সর্ববাদীসম্মত কর্মের পরিপন্থী। ঈদের নামাযে মোট তাকবীর কয়টি হবে প্রথমেই বলা হয়েছে যে, প্রথম রাকাইতে তাকবীরে তাহরীমা, অতিরিক্ত তাকবীর ও রুকূর তাকবীর মিলে পীচ তাকবীর হয় । রুকুর তাকবীর বাদ দিলে কিরাতের পূর্বের তাকবীর-সংখ্যা চার। আর দ্বিতীয় রাকাআতে ফাতেহা ও সূরা সমাপ্ত হওয়ার পর যে তাকবীরসমূহ হয় রুকুর তাকবীরসহ তার সংখ্যা চার।
— পৃষ্ঠা ৪৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।