সহীহ হাদীসের আলোকে ঈদের নামায রমযানের রোযা এবং এ মাসের অন্যান্য খায়ের-বরকতের শোকরানা ছাড়াও আরো অনেক হেকমতের কারণে ঈদুল ফিতরের নামাযের হুকুম দেওয়া হয়েছে। সূরা বাকারার ১৮৫ নং আয়াতে এই নামাযের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বহু হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাকিদ করেছেন এবং সাহাবায়ে কেরামকে নিয়ে তা আদায় করেছেন। তার মৌখিক নির্দেশনা ও বাস্তবে সম্পাদনের মাধ্যমে এর নিয়ম-পদ্ধতি উ্মতের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। এখানে সংক্ষেপে এই নামাঘের নিয়ম-পদ্ধতি উল্লেখ করেছি। ঈদের নামাযের সংক্ষিপ্ত নিয়ম ১. ঈদুল ফিতর বা ঈদুল আযহা কোন নামাযেই আযান-ইকামত নেই। এই দুই নামাযে জামাআত অপরিহার্য; তবে আযান-ইকামত নেই। (সহীহ বুখারী, হাদীস ৯৬০; সহীহ মুসলিম, হাদীস ৮৮৬) ২. উভয় ঈদের নামায ঈদগাহ বা খোলা মাঠে আদায় করা মাসনূন। (সহীহ বুখারী, হাদীস ৯৫৬; সহীহ মুসলিম, হাদীস ৮৮৯) বিনা ওজরে মসজিদে আদায় করা অনুচিত। ৩. উভয় ঈদের নামায দুই রাকাআত করে । এর আগে-পরে কোন সুন্নত বা নফল নামায নেই। (সহীহ বুখারী, হাদীস ৯৮৯; সহীহ মুসলিম, হাদীস ৮৮১; মুসনাদে আহমদ, ২/৫৭, হাদীস ৫১৯০) ৪. ঈদের নামায আদায় করার নিয়ম হল, প্রথমে মনে মনে ঈদের নামাযের নিয়ত করবে। এরপর "আল্লাহু আকবার' বলে কানের লতি পর্যন্ত হাত ওঠাবে। তারপর হাত বাঁধবে ও ছানা পড়বে । ছানা পড়া শেষ হলে “আল্লাহু আকবার" বলবে এবং তাকবীর বলার সময় উভয় হাত কানের লতি পর্যন্ত ওঠাবে; এরপর হাত ছেড়ে দিবে। দুই-এক বার 'সুবহানাল্লাহ' পড়া যায় এ পরিমাণ সময় অপেক্ষা করে দ্বিতীয়বার তাকবীর দিবে এবং উভয় হাত কানের লতি পর্যন্ত ওঠাবে, এরপর হাত ছেড়ে দিবে। এবারও কিছুক্ষণ অপেক্ষা করে কানের লতি
— পৃষ্ঠা ৪৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।