নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৪১৯ প্রমাণিত। ইমাম ইবনে আবদুল বার (রহ.) এবং অন্যান্য মুহাকিক আলিম বলেছেন যে, বিশের স্থলে এগারো উন্লেখ করা বর্ণনাকারীর ভুল। দেখুন- আল-ইসতিযকার &/১৫৬; রাকাআতে তারাবীহ ১২-২০ খুলাফায়ে রাশেদীনের সুন্নাহ্‌, মুহাজির ও আনসারী সাহাবীগণের ইজমা, অন্যান্য সাহাবায়ে কেরামের ইজমা এবং অন্য সব অকাট্য দলীলের বিপরীতে তাদের কাছে এই চার 'বস্তু' রয়েছে। যার একটি হুল তাহাজ্জুদের হাদীস, যা অন্যায়ভাবে তারাবীর ব্যাপারে প্রয়োগ করা হয়। দুটি মুনকার ও অতি দুর্বল রেওয়ায়াত, যা বর্ণনাগত দিক থেকে ভুল হওয়ার পাশাপাশি মূল বিষয়েই অল্পষ্ট আর সবশেষে একজন রাবীর ভুল বিবরণ, যিনি বিশের স্থলে ভুলক্রমে এগারো উল্লেখ করেছেন। একটি সহীহ হাদীসের অপব্যাখ্যা এবং তিনটি মুনকার ও ভুল বর্ণনা সঙ্গে নিয়েই তারা গোটা উম্মতের বিরদ্ধে বিদ্রোহ করতে নেমে পড়েছেন এবং বিশ রাকাআতকে নাজায়েয, বিদআত ও সহীহ হাদীসের বিরোধী ঘোষণা করেছেন! কত ভাল হত, যদি তারা এই ভুল সিদ্ধান্তের ব্যাপারে দ্বিতীয়বার চিন্তা-ভাবনা করতেন এবং মৃত্যুর আগেই এই ভুলের সংশোধন করে মুসলিম উম্মাহর বিরোধিতা করে সীরাতে মুস্তাকীম থেকে বিছ্যুতির দায়ভার থেকে মুক্ত হতেন! বিশেষ জ্ঞাতব্য তারাবীর রাকাআত-সংখ্যা বিষয়ক এই আলোচনার পর- যা বর্তমান প্রেক্ষিতে কিছুটা দীর্ঘ হয়েছে- আমরা মুসন্পলী ভাইদেরকে একটি বিশেষ নসীহত পেশ করতে চাই। তা এই যে, আমরা যেন সেসব ক্রটি-বিছ্যুতি ও অমনোযোগিতা থেকে বেঁচে থাকি । অনেক মসজিদেই দেখা যায় নামায তাড়াতাড়ি শেষ করার জন্য রুকু-সিজদা, কওমা-জলসা ইত্যাদিতে তাড়াহুড়া করা হয়। এটা সংশোধন করা উচিত। কেননা ফরয বা নফল সকল নামাযেই ক্ুকু, সিজদা, কওমা, জলসা ইত্যাদি ইতেদালের সাথে শান্তভাবে আদায় করা ওয়াজিব । এছাড়া নামায শুদ্ধ হবে না। তন্রপ তারাবীতে এত তাড়াতাড়ি কুরআন তেলাওয়াত করা হয় যে, শব্দাবলীও ঠিকমত বোঝা যায় না। বলাবাহুল্য, এত দ্রুত পড়ে খতম করার চেয়ে খতমের চিন্তা না করে শান্তভাবে অল্প অল্প করে পড়াই উত্তম। এ ধরনের আরো কিছু ক্রটি আছে যা সংশোধন করে সহীহ পদ্ধতিতে নামায এবং কুরআন তেলাওয়াতের আমলটি করা জরুরি । আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীক দিন, আমীন।

— পৃষ্ঠা ৪৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।