৪২ নবীজীর স. নামায (শোহ ওয়ালিউল্লাহ রহ.-এর পুত্রঃ তাফসীরে মৃযিুল কুরআন-এর রচয়িতা) তার ধারণাকে সংশোধন করেন । তিনি বলেন, মৃত সুন্নাহকে জীবিত করার ফযীলত যে হাদীসে এসেছে সেখানে বলা হয়েছে যে, উম্মাহর ফাসাদের যুগে যে সুন্নাহকে ধারণ করে তার জন্য এই ফবীলত। বলাবাহুল্য, কোনো বিষয়ে যদি দুটো পদ্ধতি থাকে এবং দুটোই মাসনূন (সুন্নাহ ভিত্তিক) হয় তাহলে এদের কোনো একটিকে “ফাসাদ' বলা বায় না। সুন্নাহর বিপরীতে শিরক ও বিদআত হল ফাসাদ, কিন্তু দ্বিতীয় সুন্নাহ কখনো ফাসাদ নয়। কেননা দুটোই সুন্নাহ। অতএব রাফয়ে ইয়াদাইন না-করাও যখন সুন্নাহ, তো কোথাও এই সুন্নাহ অনুযারী আমল হতে থাকলে, সেখানে রাফয়ে ইয়াদাইনের সুন্নাহ “জীবিত" করে উপরোক্ত ছওয়াবের আশা করা ভুল। এটা ওই হাদীসের ভুল প্রয়োগ । কেননা এতে পরোক্ষভাবে দ্বিতীয় সুন্নাহকে 'ফাসাদ' বলা হয়, যা কোনো মতেই সঠিক নয়। এই ঘটনাটি আমি বিশদ করে বললাম । মূল ঘটনা মালফ্যাতে হাকীমুল উম্মত খ. ১ পৃ. ৫৪০-৫৪১, মালফুয : ১১১২৬ 6১০ যিলহঙজ্জ, ১৩৫০ হিজরীর মজলিস) খ. ৪ পৃ. ৫৩৫, যালফুষ : ১০৫৬ (২৩ শাবান, ১৩৫১ হিজরীর মজলিস) এবং মাজালিসে হাকীমুল উম্মত পৃ ৬৭-৬৯ তে উল্লেখিত হয়েছে। সারকথা এই যে, সালাফে সালেহীন বিদআত থেকে দূরে থাকতেন এবং বিদআতের বিরোধিতা করতেন। আর সুন্নাহ অনুযায়ী আমল করতেন এবং সুন্নাহকে জীবিত করতেন। কিন্ত কখনো তাদের নীতি “ইবতালুস সুন্নাহ বিসসুন্নাহ' বা “ইবতালুস সুন্নাহ বিল হাদীস” ছিল না। অর্থাৎ তারা এক সুন্নাহকে অন্য সুন্নাহর মোকাবেলায় দীড় করাতেন না। তন্প “সুন্নাতে মুতাওয়ারাছা' দ্বারা প্রমাণিত আমলের বিপরীতে কোনো রেওয়ায়েত পেশ করে তাকে বিলুপ্ত করার চেষ্টা করতেন না। এক সুন্নতের সমর্থনে অন্য সুন্নাহকে খণ্ডন করা আর একে 'ুর্দা সুন্নত জিন্দা করা* বলে অভিহিত করা তাদের নীতি ছিল না। এটা একটা . ভুল রীতি, যা খাইরুল কুরূনের শত শত বছর পরে জন্ম লাভ করেছে। ২. যেসব মাসআলার ভিত্তি হল ইজতিহাদ কিংবা দলীলে নকলী বিদ্যমান থাকলেও তা থেকে বিধান আহরণের জন্য ইজতিহাদের প্রয়োজন হয় সেগুলোকে 'মুজতাহাদ ফীহ' বিষয় বলে। এ ধরনের বিষয়ে ফকীহগণের মধ্যে মতভেদ হওয়া খুবই স্বাভাবিক এজন্য যেসব 'মুজতাহাদ ফীহ' বিষয়ে জায়েয- নাজায়েষের মতভেদ হয়েছে সেসব ক্ষেত্রেও এই নীতি অনুসৃত হয়েছে যে, এই বিষয়গুলো “নাহি আনিল মুনকার'-এর বিষয় নয়। অর্থাৎ যেভাবে কোনো মুনকার
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।