নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৪২৮ পরিশিষ্ট 254052075০1 'িরপর কিছু নামায পড়েছেন, যা আমাদের কাছে পড়েননি ।' (সহীহ মুসলিম, হাদীস ১১০৪) মোটকথা একটি মুনকার এবং অতি দুর্বল রেওয়ায়াত (উপরত্তু যা একটি বিচ্ছিন্ন ঘটনা এবং মুল বিষয়ে অশ্শষ্ট) দ্বারা উপরোক্ত অকাট্য দলীলসমূহের বিরোধিতা করা একদম ভুল। ভাবার বিষয় হল, যদি এই হাদীস সহীহ হত এবং এর দ্বারা তারাবী আট রাকাআত হওয়া প্রমাণিত হত তাহলে হযরত জাবের (রা.)-ই তো সর্বপ্রথম বিশ রাকাআতের বিপক্ষে এই হাদীসটি পেশ করতেন। ৩. তৃতীয় যে 'বস্তুটি' তাদের কাছে আছে তা-ও এই ঈসা ইবনে জারিয়ার বিকৃত বিবরণ যা হযরত উবাই ইবনে কা'ব-এর উদ্ভৃতিতে বর্ণনা করা হয়েছে। অথচ এর বর্ণনা সূত্রে সেই ঈসা ইবনে জারিয়া রয়েছে, যে রাবী হিসেবে নিতান্ত দুর্বল তদুপরি এটি যে তারাবীর ব্যাপারে তারও কোন প্রমাণ নেই। সম্ভবত ঘটনাটি তাহাজ্জুদের ব্যাপারে ঘটেছিল । আর তা রমযানে হয়েছিল কিনা তাও সন্দেহপূর্ণ। এসব বিষয় আরো বিস্তারিতভাবে জানতে হলে মুহাদ্দিস হাবীবুর রহমান আজমী (রহ.)-এর “রাকাআতে তারাবীহ” (৪০-৪৩) ত্রধ্যয়ন করা যেতে পারে । এখানেও মনে রাখা উচিত যে, যদি এই হাদীসটি সহীহ হত এবং এতে তারাবীর রাকাআত-সংখ্যাই উল্লেখিত থাকত তাহলে হযরত উবাই ইবনে কা'ব বো.) যখন তারাবীর ইমাম হলেন তখন আট রাকাআতই পড়াতেন, বিশ রাকাআত পড়াতেন না। এসব বিষয় এবং অন্যান্য দলীলের ভিত্তিতে প্রমাণিত হয় যে, উপরোক্ত হাদীস দুটি যয়ীফ রাবী ঈসা ইবনে জারিয়ার ন্মরণশক্তিজনিত দুর্বলতা থেকেই সৃষ্ট এবং এই দুটিও তার ওইসব ভুল বর্ণনারই অন্তর্ভূক্ত, যেগুলোর কারণে হাদীস বিশারদ ইমামগণ তাকে 'মুনকারুল হাদীস" বা “মাতরূক' সাব্যস্ত করেছেন। আফসোসের বিষয় এই যে, গায়রে মুকাল্লিদ বন্ধুরা যয়ীফ সুত্রে বর্ণিত এমন হাদীস পরিত্যাগ করেন, যার বক্তব্য সঠিক এবং অন্যান্য অকাট্য দলীলের ভিত্তিতে সহীহ হিসেবে প্রমাণিত। পক্ষান্তরে এমন সব যয়ীফ হাদীসকে গ্রহণ করেন যার সনদ “অতি যয়ীফ' হওয়ার পাশাপাশি বক্তব্যও দলীলের ভিত্তিতে মুনকার” বা ভুল হওয়া প্রমাণিত! ৪. চতুর্থ এবং সর্বশেষ যে বস্তুটি তাদের কাছে রয়েছে তাও একটি ভুল বিবরণ। একজন বর্ণনাকারী হযরত উমর (রো.)-এর যুগের নামাযের বিবরণ দিতে গিয়ে ভুলক্রমে বিশের স্থলে এগারো রাকাআত উল্লেখ করলেন। আর একেই গায়রে মুকাল্লিদ বন্ধুরা দলীল বানিয়ে নিলেন। অথচ হযরত উমর (রো.)-এর যুগে তারাবীর নামায বিশ রাকাআত হত, এতে সংশয়ের কোনো অবকাশ নেই। অনেক সহীহ রেওয়ায়াত, ইজমা ও ব্যাপক কর্মের মাধ্যমে তা

— পৃষ্ঠা ৪২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।