নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৪২৭ সংখ্যার সাথে নয়, তাই তিনি কখনো একে বিশ রাকাআতের বিপরীতে পেশ করেননি। ২. তাদের উপস্থাপিত দ্বিতীয় দলীলটি হল ঈসা ইবনে জারিয়ার একটি বর্ণনা যা তিনি হযরত জাবের ইবনে আবদু্লাহ রোষি.)- এর উদ্ধৃতিতে বর্ণনা করেছেন- 3554505555455515505405 7৯৮৫ 7৩৯ প:এ নি ১৮:1০ 5199-02475, 219০৫ ই, 05. 8:8552512 (21572 220118505 “রমযানের এক রাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে আট রাকাআত এবং বিতর পড়লেন। পর দিন আমরা মসজিদে একত্র হলাম এবং আশা করছিলাম, তিনি আমাদের মধ্যে উপস্থিত হবেন। সকাল পর্যন্ত আমরা এই অবস্থায়ই থাকলাম। নবীজী বললেন, আমি আশংকা করেছি যে, তোমাদের উপর বিতর ফরয করে দেওয়া হবে ।” এই হাদীস ছারা প্রমাণ থহণের প্রচেষ্টা এজন্য ঠিক নয় যে, ঈসা ইবনে জারিয়া একজন যয়ীফ রাবী । কতিপয় ইমাম তাকে মাতরূক (পরিত্যাজ্য, যার বর্ণনা দলীল বা সমর্থক দলীল কোন ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়) এবং মুনকারুল হাদীস (ভুল ও আপত্তিকর কথাকে হাদীস হিসেবে, সুলক্রমে বা ইচ্ছাকৃতভাবে বর্ণনাকারী) পর্যস্ত বলেছেন। ইমাম ইবনে আদী (রহ.) তার উপরোক্ত হাদীসটিকে 'গায়রে মাহফৃয" সাব্যস্ত করেছেন। ইবনে আদী (রহ.)-এর ভাষায় “গায়রে মাহফৃয' শব্দটি মুনকার বা বাতিল রেওয়ায়াতের ব্যাপারে ব্যবহৃত হয়। “মুনকার' হচ্ছে যয়ীফ হাদীসেরই একটি প্রকার তবে তা এতই যয়ীফ যে, এর দ্বারা প্রমাণ গ্রহণ বৈধ নয়। দেখুন, তাহযীবুল কামাল ১৪/৫৩৩-৫৩৪; আল-কামিল, ইবনে আদী ৬/৪৩৬; আযৃ-যুয়াফাউল কাবীর, উকাইলী ৩/৩৮৩; ইতহাফুল মাহারাহ 'বিআতরাফিল আশারাহ, ইবনে হাজার ৩/৩০৯ এছাড়া এই ব্রেওয়ায়াতে বলা হয়েছে যে, এটি রমযানের এক রাতের ঘটনা । যেহেতু সে সময় তারাবীর নামায জামাআতের সাথে পড়ার প্রচলন ছিল না, তাই এ রেওয়ায়াতটিকে সহীহ ধরে নিলেও এই সন্তাবনা থাকে যে অবশিষ্ট রাকাআতগুলো জামাআত ছাড়া একাকী পড়ে নেওয়া হয়েছে। আর এটা নিছক অনুমান নয়, সহীহ মুসলিমে এ ধরনের এক ঘটনায় পরিষ্কার বলা হয়েছে যে,

— পৃষ্ঠা ৪২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।