নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৪২৬ পরিশিষ্ট তাহাজ্জুদের যে হাদীস গায়রে মুকাল্লিদ বন্ধুরা তারাবীর ব্যাপারে প্রয়োগ করেন তা সহীহ বুখারী ও হাদীসের অন্যান্য কিতাবে উদ্মুল মুমিনীন আয়েশা (রো-)-এনর সুত্রে বর্ণিত হয়েছে। তাতে বলা হয়েছে যে, রাসূলুল্লাহ সান্রান্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান মাসে এবং অন্যান্য মাসে চার রাকাআত করে আট রাকাআত এবং তিন রাকাআত বিতর- সর্বমোট এগারো রাকাআতের চেয়ে বেশি পড়তেন না। অথচ এটাও তার সব সময়ের আমল ছিল না। কেননা খোদ আম্মাজান আয়েশা (রা.)-এর সূত্রেই তাহাজ্জুদের নামায ফজরের সুন্নত ছাড়া তেরো রাকাআত হওয়াও বর্দিত আছে। (সেহীহ বুখারী, হাদীস ১১৬৪; ফাতহুল বারী ৩/২৬; কিতাবুত তাহাজ্জুদ, অধ্যায় ১০) অন্যান্য সহীহ হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামায ইশার দুই রাকাআত সুন্নত ও বিতর ছাড়া কখনো কখনো সর্বমোট চৌদ্দ রাকাআত বা ষোল রাকাআত হত; বরং কোন কোন বর্ণনা থেকে আঠারো রাকাআত হওয়াও বোঝা যায়। (নাইলুল আওতার, শাওকানী ৩/২১-২২, হাদীস ৮৯৭; আত-তারাবীহু আকসারা মিন আলফি “আম ফিল-মাসজিদিন নাবাবী, আতিয্যা মুহাম্মাদ সালেম, সৌদি আরব ২১২৩) এতসব কিছু সত্তেও তারা একদিকে তারাবীহ ও তাহাজ্জুদকে এক নামায সাব্যস্ত করেন, অন্য দিকে তারাবীর নামায আট রাকাআতের চেয়ে বেশি পড়াকে নাজায়েয বা বিদআত বলেন; অথচ তাহাজ্জুদ নামায সহীহ হাদীস অনুসারে আট রাকাআতের বেশি পড়াও জায়েয । এটা সুস্পষ্ট স্ববিরোধিতা নয় কি? উচ্মুল মুমিনীন -আয়েশা (রা.)-এর হাদীসটির ব্যাপারে তাদের কাছে সর্বশেষ নিবেদন এই যে, যদি এই হাদীসটি তারাবীর প্রসঙ্গে হত এবং তারাবীর রাকাআত-সংখ্যা নির্ধারণই এ হাদীসের উদ্দেশ্য হত তাহলে স্বয়ং উম্মুল মুমিনীন মসজিদে নববীর বিশ রাকাআত তারাবীর উপর আপত্তি উত্থাপন করতেন। ১৪ হিজরী থেকে উচ্মুল মুমিনীনের মৃত্যু সন ৫৭ হিজরী পর্যন্ত অবিরাম চল্লিশ বছর তীর হুজরা সংলগ্ন মসজিদে নববীতে বিশ রাকাআত তারাবীহ হয়েছে। উন্মুল মুমিনীন কি কখনো এর উপর আপত্তি করেছেন? তার কাছে তারাবীর রাকাআত সংখ্যার ব্যাপারে একটি অকাট্য হাদীস রয়েছে আর তার সামনে চল্লিশ বছর পর্যস্ত এই হাদীসের বিরোধিতা হচ্ছে, তারপরও তিনি নিশ্ুপ থাকবেন? এটা কি কোনভাবেই সম্ভব? বাস্তব কথা হল, সাহাবায়ে কেরামের মর্যাদা ও বৈশিষ্ট্য সম্পর্কে অনবগত লোকদের পক্ষে এর চেয়েও অনেক অবাস্তব কথা মেনে নেওয়া সহজ। নতুবা এটা তো অতি স্পষ্ট কথা যে, যেহেতু হাদীসটির সম্পর্ক তারাবীর রাকাআত

— পৃষ্ঠা ৪২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।