নবীজীর স. নামায ৪২৫ ১. তারা তাহাজ্জুদ বিষয়ক একটি সহীহ হাদীসের ভুল ব্যাখ্যা করে তারাবীর ব্যাপারে প্রয়োগ করেন। আর এই প্রয়োগকে বৈধতা দেওয়ার জন্য বলে, তারাবীহ ও তাহাজ্জুদ এক নামাযেরই দুই নাম। যে নামায এগারো মাস তাহাজ্জুদ থাকে তাই রমযানে এসে তারাবীহ হয়ে যায় । তাদেরকে যখন চ্যালেঞ্জ দেওয়া হল যে, তারাবীহ-তাহাজ্জুদ এক নামায এটা সহীহ হাদীস ছারা প্রমাণ করুন এবং আরো প্রমাণ করুন যে, তাহাজ্জুদের নামায আট রাকাআতের চেয়ে বেশি পড়া যায় না, তখন তাদের পক্ষে কোন কথাই হাদীস দ্বারা প্রমাণ করা সম্ভব হয়নি। আর না কখনো সম্ভব হবে । মজার কথা হল, যখন তাদেরকে বলা হয়েছে যে, তারাবীহ-তাহাজ্জুদ একই নামায_ এ কথাটা সহীহ হাদীস দ্বারা প্রমাণ করুন, তখন তারা সহীহ হাদীস দ্বারা প্রমাণ করার পরিবর্তে আনওয়ার শাহ কাশীরী (রহ-)কে উদ্ধৃত করতে আরন্ত করেছে! তাদের নীতি যেন এই, যে কথা মানব না খুলাফায়ে রাশেদীন বললেও তা মানব না, আর কোন বিশেষ 'কারণে' যদি মানতে হয় তাহলে কাশ্মীরীর কথাও শিরোধার্য! আল্লাহর এই বান্দারা কাশ্মীরী (রহ.)-এর ওই দলীলহীন কথাটি তো মেনে নিয়েছে, কিন্তু তার উত্তাদগণেরও উত্তাদ ফকীহুন নফস হযরত মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী (রহ.)-এর স্বতন্ত্র প্রবন্ধ যাতে তিনি দলীল-প্রমাণ দ্বারা এই বাস্তবতা সাব্যস্ত করে দিয়েছেন যে, তারাবীহ ও তাহাজ্জ্দ দুটো ভিন্ন নামায এটা আর তাদের নজরে পড়েনি । (তালীফাতে রশীদিয়া ৩০৬-৩২৩) এই বন্ধুদের কর্মনীতির আরেকটি আশ্চর্যজনক দিক হল, তারা একদিকে বলেন তারাবীহ-তাহাজ্জুদ এক নামায, অপরদিকে বলেন, তারাবীহ আট রাকাআতের বেশি পড়া নাজায়েয বা বিদআত । অথচ সহীহ হাদীস দ্বারা প্রমাণিত যে, তাহাজ্জুদের রাকাআত সংখ্যা নির্ধারিত নয়। দুই রাকাআত করে যত ইচ্ছা পড়তে থাকুন এবং যখন সুবহে সাদিক হওয়ার আশংকা হবে তখন বিতর পড়ে নিন। দেখুন সহীহ বুখারী, হাদীস ১১৩৭; সহীহ মুসলিম, হাদীস ৭৪৯ অন্য হাদীসে এসেছে- 437, ১০৬০৮, ৯৮ ১5/:৩59 2 টস তোমরা ভোহাক্ুন)ও বিতর পাঁচ রাকাত পড়; সারাকাখাত গড়, রাকাআত পড়, এগারো রাকাআত পড় কিংবা তার চেয়ে বেশি পড় ।” (সহীহ ইবনে হিব্বান, হাদীস ২৪২৯ সুস্তাদরাকে হাকেম, হাদীস ১১৭৮) ইমাম যাইনুদ্দীন ইরাকী (রহ.) প্রমুখ বলেছেন যে, হাদীসটি সহীহ। (নোইলুল আওতার, শাওকানী ৩/৪৩; আত-তালবীসুল হাবীর, ইবনে হাজার আসকালানী ২/১৪)
— পৃষ্ঠা ৪২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।