নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৪২৪ পরিশিষ্ট এজন্য অনেক আলেম বিশ রাকাআত তারাবীর আলোচনায় এই হাদীসটিও উল্লেখ করেন। যেহেতু এই হাদীস দারা তাদের প্রমাণ গ্রহণ উসূলে হাদীস এবং উসূলে ফিকহের একটি সর্বস্বীকৃত নীতির উপরই ভিত্তিশীল তাই এ ব্যাপারে গায়রে মুকাল্পিদ বন্ধুদের আশ্চর্য হওয়ার কোন সুযোগ নেই। এই হাদীসের ব্যাপারে আরো আলোচনা ইলাউস সুনান ৭/৮২-৮৪; মুহাদ্দিস কাবীর হযরত মাওলানা হাবীবুর রহমান আজমী (রহ.)-এর কিতাব 'রাকাআতে তারাবীহ ৬৩-৬৯ এবং মাওলানা আমীন সফদর (রহ.)-এর কিতাব “তাহকীকে মাসআলায়ে তারাবীহ' ১/২০৫-২১৩ (মাজমূআয়ে রাসায়েল) ইত্যাদিতে দেখা যেতে পারে। গায়রে মুকাল্লিদ বন্ধুরা যদি হাদীসের ইমামগণের অনুসরণে এই হাদীসকে *যয়ীফ' বলে থাকেন তাহলে তাঁদেরই নীতি অনুসারে একে অবশ্য-আমলযোগ্য বলেও স্বীকার করে নিবেন- এই আশা করা অযৌক্তিক হবে কি? যাহোক, উপরোক্ত পাচ ধরনের অকাট্য দলীল এবং আলোচ্য মারফু হাদীসটির ভিত্তিতে- যা উসূলে হাদীস ও উসূলে ফিকহের সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই আমলযোগ্য- তারাবীর রাকাআত-সংখ্যা বিশ। অন্যান্য ফুকাহায়ে কেরামের মত হানাফী মাযহাবের ফকীহগণের ফতওয়া তা-ই। মালেকী মাযহাবে যদিও এই বিষয়ে কিছুটা মতপার্থক্য আছে তবে তা রাকাআত-সংখ্যা বিশ থেকে কম হওয়ার বিষয়ে নয়। তাদের নিকট বিতরসহ তারাবীর সর্বমোট রাকাআত সংখ্যা ৩৯। (আল-মুদাওওনাতুল কুবরা ১/১৯৩) তবে মালেকী মাযহাবের কোন কোন মুহাদ্দিস যেমন ইমাম ইবনে আবদুল বার (রহ.) প্রমুখ তারাবীর নামায ৩৬ রাকাআতের স্থলে ২০ রাকাআত পড়াকেই উত্তম ও অগ্রগণ্য মনে করেন । গায়রে মুকাপ্লিদদের দলীল সম্পর্কে কিছু কথা এ পর্যন্ত উল্লিখিত সকল দলীলের বিরোধিতা করে এবং গোটা মুসলিম উম্মাহর অনুসৃত পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যারা এই নতুন পন্থা উদ্ভাবন করেছেন (অর্থাৎ শুধু আট রাকাআত পড়া এবং বিশ রাকাআতকে বিদআত বা নাজায়েয আখ্যা দেওয়া ।) তাদের কর্তব্য ছিল এই গর্িত কর্মের কারণে অনুতপ্ত হওয়া, অথচ তারা গোটা মুসলিম উন্মাহকেই হাদীস ও সুন্নাহ বিরোধী আখ্যায়িত করতে আরম্ত করেছেন আর নিজেদেরকে হাদীস অনুসারী বলে দাবি করতে শুরু করেছেন! কিন্তু তাদেরকে যখন জিজ্ঞেস করা হল, তারাবীর নামায আট রাকাআতে সীমাবদ্ধ হওয়া এবং বিশ রাকাআত নাজায়েয হওয়ার পক্ষে আপনাদের কাছে কী দলীল রয়েছে তখন সর্বসাকুল্যে তাদের সঞ্চয় যা বের হয়েছে তা নিম্নরূপ :

— পৃষ্ঠা ৪২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।