৪২২ পরিশিষ্ট ১১/৩১১, হাদীস ১২১০২; আল-মুজামুল আওসাত, তবারানী ১/৪৪৪, হাদীস ৮০২; আত-তামহীদ, ইবনে আবদুল বার ৮/১১৫; আল-ইসতিযকার ৫/১৫৬ এই হাদীসটির ব্যাপারে গায়রে মুকাল্লিদদের দাবি হল, এটি মওযূ। কিনতু যখন তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হল যে, কোন হাদীসের ইমাম কিংবা অস্তত কোন নির্ভরযোগ্য মুহাদ্দিসের উদ্ধৃতিতে এর মওযু হওয়া প্রমাণ করুন, শুধু মৌখিক দাবিতে কাজ হবে না, তখন তারা এর কোন উদ্ধৃতি দিতে সক্ষম হননি। এটা ঠিক যে, একদল মুহাদ্দিস এর সনদকে যয়ীফ বলেছেন। কেননা এর সনদে ইবরাহীম ইবনে উসমান নামক একজন রাবী রয়েছে যিনি যয়ীফ । (মনে রাখতে হবে যে, অ্থগণ্য মতানুসারে ইবরাহীম ইবনে উসমানকে চরম যয়ীফ বা মাতরূক-পরিত্যাজ্য বলা ঠিক নয়। দেখুন আল-কামিল, ইবনে আদী ১/৩৮৯-৩৯২; ভাহযীবুত তাহযীব ১/১৪৪; ইলাউস সুনান ৭/৮২-৮৪; রাকাআতে তারাবী, মুহাদ্দিস হাবীবুর রহমান আজমী ৬৩-৬৯; রিসালায়ে তারাবীহ, মাওলানা গোলাম রাসূল (আহলে হাদীস আলেম) ২৪-২৫ মওযু ও যয়ীফের মধ্যে আসমান-যমীন পার্থক্য। মওযু তো হাদীসই নয়, মিথ্যুকরা একে হাদীস নামে চালিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছে মাত্র। আর যয়ীফ অর্থ হল বিবরণটির সনদে কিছু দুর্বলতা আছে। বলাবাহুল্য, সনদের কিছুটা দুর্বলতার কারণে বিবরণটিকে ভিত্তিহীন বলে দেওয়া যায় না। উসূলে হাদীসের নির্ভরযোগ্য মূলনীতি হল, যয়ীফ দুই প্রকার- এক. যে 'যয়ীফ' সনদে বর্ণিত রেওয়ায়াতটির বক্তব্যও শরীয়তের দৃষ্টিতে আপত্তিজনক । অর্থাৎ এই বক্তব্যের অনুকূলে শরয়ী কোন দলীলের সমর্থন তো নেই-ই বরং তার বিপরীতে দলীল বিদ্যমান রয়েছে। এ ধরনের যয়ীফ কোন অবস্থাতেই আমলযোগ্য নয়। দুই. যে রেওয়ায়াতটি 'যয়ীফ' সনদে বর্ণিত; কিন্তু তার বক্তব্যের সমর্থনে শরীয়তের অন্য দলীল-প্রমাণ রয়েছে। মুহাক্কিক মুহাদ্দিস ও ফকীহগণের সিদ্ধান্ত হল এ ধরনের রেওয়ায়াতকে “যয়ীফ' বলা হলে তা হবে শুধু “সনদ' এর বিবেচনা এবং নিছক নিয়মের বক্তব্য | অন্যথায় বক্তব্য ও মর্সের বিচারে এটি সহীহ। বিশ রাকাআত তারাবীর বিষয়ে সবশেষে উল্লেখিত রেওয়ায়াতটি এ ধরনের । অর্থাৎ শুধু সনদের বিবেচনায় দুর্বল; কিন্তু এর বক্তব্যের সমর্থনে ইতিপূর্বে উল্লেখিত পাঁচ ধরনের দলীলের শক্তিশালী সমর্থন বিদ্যমান রয়েছে। শাসরীয় পরিভাষায় এ ধরনের যয়ীফকে ১৮7, ৮1521 এ:৯-২০ বলে অর্থাৎ এমন হাদীস যার জনদ যয়ীফ, কিন্তু এর বক্তব্য অনুযায়ী সাহাবা যুগ থেকে গোটা উম্মতের আমল ছিল।" এই যয়ীফ হাদীস সম্পর্কে উসূলে হাদীসের সিদ্ধান্ত
— পৃষ্ঠা ৪২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।