৪২০ পরিশিষ্ট নিকটে বিশ রাকাআত তারাবীর ব্যাপারে কোন নবী-শিক্ষা না থাকত বরং এর বিপরীতে আট রাকাআতের শিক্ষাই থাকত তাহলে তারা সবাই কীভাবে নিশ্ুপ থাকেন? কীভাবে নিজেরা বিশ রাকাআত পড়তে থাকেন? আর কীভাবেই বা মসজিদে নববীতে বিশ রাকাআত হওয়ার উপর সম্মত থাকেন? একেতো এ বিষয়টি কিয়াস বা ইজতিহাদের ভিত্তিতে সমাধা করার মত নয়; তাছাড়া কোন বিশুদ্ধ বর্ণনায় নেই যে, হযরত উমর (রা.) তারাবীর রাকাআত সংখ্যার ব্যাপারে মুহাজির বা আনসারীদের সাথে কোন পরামর্শ করেছেন; অথচ শরীয়ত এবং ব্যবস্থাপনা উভয় ধরনের বিষয়ে সাহাবীদের সাথে পরামর্শ করাই তার সাধারণ অভ্যাস ছিল। তো কোন ধরনের পরামর্শ ছাড়া কীভাবে সবাই বিশ রাকাআতের ব্যাপারে একমত হয়ে গেলেন? কোন সন্দেহ নেই যে, তাদের এই একমত্যের পেছনে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বিষয়ক শিক্ষা ও নির্দেশনাই কার্যকর ছিল। যদি তারাবীর বিষয়ে তাদের কাছে নবী-শিক্ষা এটাই হত যে, তারাবীহ কেবল আট রাকাআতই হতে হবে, তাহলে না হযরত উবাই বিশ রাকাআত পড়াতেন, না মুহাজির-আনসার ও অন্যান্য সাহাবায়ে কেরাম এ সম্পর্কে নিশ্চুপ থাকতেন। দ্বীনের ব্যাপারে সাহাবায়ে কেরামের সংবেদনশীলতা সম্পর্কে যাদের সামান্য ধারণা আছে তারা এ বিষয়টি খুব ভালভাবে অনুধাবন করতে সক্ষম হবেন। এই অবনতির যুগেও কোন বিদআতের সূচনা ঘটলে উলামায়ে কেরাম তার প্রতিবাদে মুখর হয়ে উঠেন; তো একটু চিন্তা করুন, সেই পুণ্যযুগের ব্যাপারে আপনার ধারণা কী হওয়া উচিত? সেই আদর্শ-সমাজের ব্যাপারে এই কল্পনাও কি করা সম্ভব যে, সেখানে নবী-শিক্ষা ও নির্দেশনার পরিপন্থী একটি নতুন মতের উদ্ভব ঘটবে আর তীরা তাকে শরীয়ত হিসেবে গ্রহণ করে নিবেন? নাউযুবিপ্লাহি মিন যালিক। সারকথা হল, বিশ রাকাআত তারাবীর ব্যাপারে মুহাজির ও আনসারের একমত্য, সাহাবায়ে কেরামের ইজমা এবং খুলাফায়ে রাশেদীনের সুন্নতের মূলে রয়েছে তারাবীহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ফরমান বা আমল- যা মুসলিম উম্মাহর মধ্যে ব্যাপক ও অবিচ্ছিন্রভাবে আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে। একেই সুন্নতে মুতাওয়ারাসা বলে- যা হাদীস ও সুন্নাহর একটি উন্নত প্রকার এবং যার অনুসরণ করার আদেশ মুমিনদেরকে করা হয়েছে। ষ্ঠ দলীল : মারফু হাদীস এখন প্রশ্ন হল সেই নববী ফরমান বা নববী আমলের বিবরণ কোথায়? এর উত্তর আমি আগেই উল্লেখ করেছি যে, যে নববী-শিক্ষা সাহাবা যুগ থেকে ব্যাপক
— পৃষ্ঠা ৪২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।