নবীজীর স. নামায ৪১৯ মুমিনীন! এ বিষয়টি তো আগে ছিল না! উত্তরে তিনি বললেন, তা আমি জানি; কিন্তু এটা ভাল। এরপর হযরত উবাই তাদেরকে নিয়ে বিশ রাকাআত নামায পড়েন।” (আল-আহাদীসুল মুখতারাহ, ইমাম জিয়াউদ্দীন মাকদেসী ১/৩৮৪; তাসদীদুল ইসাবা ৮০; মুসনাদে আহমাদ ইবনে মানী-কানযুল উন্মাল ৮/৪০৮, হাদীস ২৩৪৭১) মুননাদে আহমদ ইবনে মানী-এর সনদ এই মুহুর্তে আমাদের সামনে নেই; কিন্ত্ব আল-আহাদীসুল মুখতারাহ'_ যা সহীহ হাদীসের একটি উত্তম সংকলন- এর সনদ খোদ শায়খ আলবানী মরহুম তীর কিতাবে উল্লেখ করেছেন এবং একে যয়ীফ সাব্যস্ত করার চেষ্টা করেছেন। কিন্তু বাস্তবতা হল সনদটি “হাসান' পর্যায়ের এবং সেই সনদ বর্ণিত হাদীসটির বক্তব্য অন্যান্য দলীল-প্রমাণের ভিত্তিতে সহীহ। এই হাদীসে লক্ষ্য করার বিষয় এই যে, কয়েকটি ছোট ছোট জামাআতকে একত্র করে এক ইমামের পেছনে একটি বড় জামাআত বানিয়ে দেওয়া একটি ব্যবস্থাপনাগত বিষয়। শরীয়তের পক্ষ থেকে তা নিষিদ্ধ হওয়ার কোন দলীল নেই; বরং তা শরীয়তের রুচির সাথে সাযুজ্যপূর্ণ। তথাপি উবাই ইবনে কা'ব (রা.) এ ব্যাপারে নিজের সংশয়ের কথা উল্লেখ করে বলেন- নিরিকি বত ১285 “এভাবে এক জামাআতে তারাবীহ পড়ার ব্যবস্থা তো আগে ছিল না।” হযরত উমর (রা.) তাঁকে বিষয়টি বুঝিয়ে দিলে তিনি সম্মত হন। কিন্তু তারাবীর রাকাআত-সংখ্যার ব্যাপারে তাকে কিছু বলতে হয়নি। তিনি বিনা দ্বিধায় বিশ রাকাআত তারাবীহ পড়িয়েছেন। এটা কীভাবে সন্তব হল? যদি বিশ রাকাআত তারাবীর ব্যাপারে তাঁর কাছে নবী-আদর্শ বিদ্যমান না থাকত তাহলে তো তিনি আরো শক্তভাবে বলতেন- ১7০১4 'এই বিষয়টি তো আগে ছিল না।' তারাবীর রাকাআত-সংখ্যা তো কোন ব্যবস্থাপনাগত বিষয় নয়, শরীয়তের বিষয় এবং শরীয়তের একটি বিধান। যদি প্রথম থেকে অন্য কোন রীতি থাকত, যেমন ধরুন প্রথমে আট রাকাআত ছিল, এখন নতুন করে বিশ রাকাআত শুরু হচ্ছে তাহলে যিনি একটি ব্যবস্থাপনাগত বিষয়ে বলেন, এ বিষয়টি আগে ছিল না, তার অবস্থান শরীয়তের বিধান-বিষয়ক ব্যাপারে কী হবেঃ কিন্তু না উবাই ইবনে কা'ব রো.) এ বিষয়ে কোন আপত্তি করেছেন, না আশারায়ে মুৰাশশারার কেউ, না কোন মুহাজির বা আনসারী সাহাবী আর না অন্য কোন সাহাবী । যদি তাদের
— পৃষ্ঠা ৪২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।