মবীজীর স. নামায ৪১ বিভিন্ন হলেও প্রকৃতপক্ষে তা একই পথের অন্তর্গত। আর লক্ষ্য ও মঞ্জিল যে অভিন্ন তা তো বলাই বাহুল্য। আর শেষোক্ত ক্ষেত্রে পথও ভিন্ন লক্ষ্যও ভিন্ন। প্রথম ক্ষেত্রে পথগুলো নিরাপদ ও স্বীকৃত আর দ্বিতীয় ক্ষেত্রে বিপদসম্কুল ও পরিত্যাক্ত। এগার উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়েছে যে, নামাযের পদ্ধতিগত কিছু বিষয়ে খুলাফায়ে রাশেদীন ও সাহাবায়ে কেরামের আমল থেকেই যতভেদ ছিল । এটা খাইরুল কুরনেও ছিল এবং পরের যুগগ্ুলোতেও তার ধারাবাহিকতা বজায় ছিল। এই মতভেদের কারণ সম্পর্কেও সামান্য আলোকপাত করা হয়েছে। এই ধরনের যতভেদের ক্ষেত্রে উম্মতের করণীয় কী ভা শরীয়তের দলীলের আলোকে ফিকহে ইসলামীতে নির্দেশিত হয়েছে। হাদীস মোতাবেক নামায পড়ার জন্য ওই নিদের্শনা অনুসরণ করার কোনো বিকল্প নেই। এই মতভেদ সম্পর্কে উম্মাহর যে নীতি খাইরুল কুূন থেকে অনুসৃত তা সংক্ষেপে এই : ১. যে অঞ্চলে যে সুন্নাহ প্রচলিত সেখানে তা-ই চলতে দেওয়া উচিত। এর উপর আপত্তি করা ভুল। আপত্তি ওই বিষয়ে করা যায়, যা বিদআত বা সুন্নাহর পরিপন্থী । কিন্তু এক সুন্নাহর উপর এজন্য আপত্তি করা যায় না যে, এটা আরেক সুন্নাহর মোতাবেক নয়। এ প্রসঙ্গে শাহ ইসমাইল শহীদ রহ.-এর ঘটনাটি উল্লেখযোগ্য। তিনি একবার রুকৃ ইত্যাদিতে 'রাফয়ে ইয়াদাইন" করতে আরম্ভ করেছিলেন । অথচ সে সময় গোটা ভারতবর্ষের সর্বত্র (ক্ষুদ্র কিছু অঞ্চল ব্যতিক্রম ছিল, সেখানে ফিকহে শাফেয়ী অনুযায়ী আমল হত) নামাযের সূচনা ছাড়া অন্য কোনো স্থানে রাফয়ে ইয়াদাইন না করার সুন্নত শ্রচলিত ছিল। শাহ ইসমাইল শহীদ রহ.-এর বক্তব্য এই ছিল যে, মৃত সুন্নত জীবিত করার ছওয়াব অনেক বেশি। হাদীস শরীফে এ বিষয়ে উদ্ু্ধ করা হয়েছেন. রি উম্মাহর ফাসাদের মুহূর্তে যে আমার সুম্নাহকে ধারণ করে সে একশত শহীদের মর্ধাদা পাবে। তখন তাঁর চাচা হযরত মাওলানা আব্দুল কাদের দেহলবী রহ.
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।