নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৪১৭ ইমাম আবু হানীফা (রহ.) এই বাস্তবতা অত্যন্ত স্পষ্ট ভাষায় তার শাগরিদ “কাঘিল কুযাত” ইমাম আবু ইউসুফ (রহ.)কে লক্ষ্য করে বলেছিলেন। ফিকহে হানাফীর নির্ভরযোগ্য কিতাব 'আল-ইখতিয়ার লি-তালীলিল মুখতার" এর বরাতে পূর্ণ কথাটি উল্লেখ করছি- 5,৫৩৫ ৫৯০ র্‌ ১৩৬৯৮ 0৫ 2050 225 লে 35-প্্তি ০৩৮ 2০5 4৮9৩০ ৮০ ৬ 852৮ ৮. উপ লি 5 (0564352014852 245 00540 ৭0০55৮58৮54 22 রর 32155 এ-08:3583955430550 রনির রি বা পা রিশা ১০০৮৭ ০০২ ০৯০৯৬ রি 00515925050 125 28852555552 “আসাদ ইবনে আমর ইমাম আবু ইউসুফ রেহ.) থেকে বর্ণনা করেছেন যে, আমি আবু হানীফা (রহ.)কে তারাবীহ এবং এ ব্যাপারে উমর (রা.)-এর কর্ম সম্পর্কে প্রশ্ন করি। তিনি এর উত্তরে বলেছেন, তারাবীহ সুন্নতে মুয়াক্কাদা এবং উমর (রা.) তা নিজের পক্ষ থেকে অনুমান করে নির্ধারণ করেননি। তিনি এ ব্যাপারে নতুন কিছু আবিষ্কারও করেননি । তিনি দলীলের ভিত্তিতে এবং নবীজী থেকে প্রাপ্ত কোন নির্দেশনার ভিত্তিতেই এই আদেশ দান করেছেন। তাছাড়া যখন উমর (রা.) এই নিয়ম চালু করেন এবং উবাই ইবনে কা'ব (রা.)-এর ইমামতিতে সকল মানুষকে একত্র করে দেন। যদ্দরুণ সবাই এই নামাষটি জামাআতের সাথে আদায় করতে থাকেন তখন সাহাবায়ে কেরামের সংখ্যাও ছিল প্রচুর যাদের মধ্যে উসমান, আলী, ইবনে মাসউদ, আব্বাস, ইবনে আব্বাস, তালহা, যুবায়ের, মুআজ ও উবাই (রাদিয়াল্লাহু আনহুম) প্রমুখ বড় বড় মুহাজির ও আনসারী সাহাবী বিদ্যমান ছিলেন। তাঁদের কেউই এ বিষয়টিকে প্রত্যাখ্যান করেননি; বরং সবাই তাকে সমর্থন করেছেন এবং তার সাথে একমত হয়েছেন এবং অন্যদেরকে এই আদেশই করেছেন ।” (আল-ইখতিয়ার লি-তালীলিল মুখতার, ইমাম আবুল ফযল মাজদুদ্দীন আল মাওসিলী ১/৭০) -২৭

— পৃষ্ঠা ৪১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।