৪১৬ পরিশিষ্ট চতুর্থ দলীল : মারফু হুক্মী মারফু হুক্মী হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদীস বা শিক্ষা যা বর্ণনার সাধারণ রীতি অনুসারে “মওকৃফ* হাদীস হিসেবে বর্ণিত হয়েছে, কিনতু প্রকৃতপক্ষে তা নবীজীর হাদীস। উসূলে হাদীস ও উসূলে ফিকহের সর্বজনস্বীকৃত মূলনীতি অনুযায়ী মারফূ হুক্মী মারফু হাদীসের (নবীজীর শিক্ষা ও নির্দেশনার)ই একটি প্রকার। আমরা ইতিপূর্বে খুলাফায়ে রাশেদীনের সুন্নাহ্, মুহাজির ও আনসারী সাহাবীগণের এঁকমত্য এবং সাহাবায়ে কেরামের ইজমা উল্লেখ করেছি। এ সবগুলো স্বতন্ত্র দলীল; কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই দেখা যাবে এগুলো পরোক্ষভাবে মারফূ হাদীস (তথা নবীজীর শিক্ষা।) কেননা নামাযের রাকাআত- সংখ্যা কী হবে তা শুধু কিয়াস ও যুক্তি দ্বারা নির্ধারণ করা যায় না। এজন্য শরীয়ত প্রতি নামাযের রাকাআত-সংখ্যা নির্ধারণ করে দিয়েছে। একথা ঠিক যে, নফল নামাযের রাকাআত-সংখ্যা নির্ধারিত নয়। হাদীস শরীফের বক্তব্য অনুযায়ী মানুষ দুই রাকাআত করে যত রাকাআত ইচ্ছা পড়তে পারে; কিন্তু তারাবীর নামায যেহেতু সুন্নতে মুয়াকাদা, তাই এর ব্যাপারে নফল নামাযের নিয়ম প্রয়োগ করা সম্ভব নয়। কিন্তু তারপরও যদি সাধারণ নফল নামাযের নীতি এই সুন্নতে মুয়াক্কাদা নামাযের ক্ষেত্রেও প্রয়োগ করা হয় তাহলে সর্বোচ্চ এতটুকু বলা যায় যে, যার যত রাকাআত ইচ্ছা সে তত রাকাআত পড়বে । তারাবীর নামায বিশ রাকাআত হবে তা তো এই নীতির আলোকে বলা যায় না। সুনির্দিষ্টভাবে কোনো একটি সংখ্যা নির্ধারিত হতে হলে তা শরীয়তের পক্ষ থেকেই হতে হবে। শুধু কিয়াস বা যুক্তির মাধ্যমে এটি সম্ভব নয়। সুতরাং বলতেই হবে সাহাবায়ে কেরাম তারাবীর রাকাআত-সংখ্যা নবীজী থেকেই গ্রহণ করেছেন। উসূলে হাদীস ও উসূলে ফিকহের নীতি হল কোন একজন সাহাবীর এমন কোন শিক্ষা বা নির্দেশনা যা কিয়াস বা ইজতিহাদের ভিত্তিতে হতে পারে না- যেহেতু সাহাবায়ে কেরাম দ্বীনের ব্যাপারে কোন সিদ্ধান্ত শুধু অনুমানের ভিত্তিতে দিতে পারেন না- তাই তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই গৃহীত বলে গণ্য করা হয় এবং তা মারফু হুক্মী সাব্যস্ত হয়। আমাদের আলোচ্য মাসআলাটি তো এক দুজন সাহাবীর নয়, সকল সাহাবীর সম্ষিলিত কর্ম ও সিদ্ধান্তের ব্যাপার এবং তাদের মধ্যে বিশেষভাবে আশারায়ে মুবাশশারা ও মুহাজির-আনসারী সাহাবীগণের শিক্ষা ও নির্দেশনার ব্যাপার । তো এ ধরনের বিষয়ে যা ইজতিহাদের ভিত্তিতে সম্পন্ন করা সন্তব নয় সাহাবায়ে কেরামের এই শিক্ষা মারফূ হুক্মী ছাড়া আর কী হতে পারে!
— পৃষ্ঠা ৪১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।