নবীজীর স. নামায ৪১৩ কোন একটি বিষয় খুলাফায়ে রাশেদীনের কোন একজনের সুন্নাহ্ হিসেবে প্রমাণিত হলে তা মুসলিম উম্মাহর জন্য অবশ্য অনুসরণীয় হয়। এখন যদি কোন বিষয় তিনজন খলীফা থেকে প্রমাণিত হয় তাহলে সে বিষয়ে উন্মাহ্র করণীয় কী হবে তা সহজেই বোধগম্য! এ পর্যায়ে রাসূলুল্াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্সামের সেই অসিয়তটি পুনরায় স্মরণ করুন, “তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে তারা অনেক মতভেদ দেখতে পাবে । তোমরা আমার পরে আমার সুন্নাহ্ এবং আমার হেদায়াতপ্রাণ্ড খুলাফায়ে রাশেদীনের সুন্নাহকে আকড়ে রেখো । একে অবলম্বন করো এবং মাড়ির দীত দ্বারা কামড়ে রেখো। তোমরা (ধর্মীয় বিষয়ে) সব ধরনের নবআবিষ্ৃত বিষয়াদি থেকে বেঁচে থাকবে। কেননা, সকল নতুন জিনিস বিদআত । আর সকল বিদআত গোমরাহী ।” ঘিতীয় ও তৃতীয় দলীল : মুহাজির-আনসার এবং অন্য সকল সাহাবীর ইজমা কুরআন কারীম সাহাবায়ে কেরামকে হেদায়াতপ্রাপ্ত এবং অনুসরণযোগ্য সাব্যস্ত করেছে। বিশেষ করে মুহাজির ও আনসারী সাহাবীগণের অনুসরণের আদেশ দিয়েছে। ইমাম ইবনুল কায়্যিম (রহ.) 'ইলাসুল মুয়াক্চিয়ীন' গ্রন্থে কুরআন কারীমের আয়াত ও হাদীস শরীফের আলোকে এ বিষয়ে সারগর্ভ আলোচনা করেছেন। আলোচনাটি দেখার মত ও পড়ার মত। (ইলামুল মুয়াক্িয়ীন ৪/৯৪-১১৯; শিয়া-সুন্নী ইখতিলাফাত আওর সিরাতে মুসতাকীম, মাওলানা ইউসুফ লুধিয়ানভী ৩২৬-৩৫১) যাহোক কোন বিষয়ে মুহাজির ও আনসারী সাহাবীগণের একমত্য প্রতিষ্ঠিত হলে তা কুরআনের নির্দেশ অনুযায়ী আমাদের জন্য অনুসরণীয় । তারাবীহ বিশ রাকাআত মাসনূন হওয়ার ব্যাপারে শুধু মুহাজির ও আনসার নয়, সকল সাহাবীর একমত্য রয়েছে। মসজিদে নববীতে ১৪ হিজরী থেকেই হযরত উবাই ইবনে কা'ব (রা.)-এর ইমামতিতে প্রকাশ্যে বিশ রাকাআত তারাবীহ পড়া হত। সেই সময়ের মুসন্লী ও মুক্তাদী কারা ছিলেন? বলাবাহুল্য, মুহাজির ও আনসারী সাহাবীগণই সেই মুবারক জামাআতের মুসন্লী ও মুক্তাদী ছিলেন। শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরাম- যাদের নিকট থেকে অন্যান্য সাহাবী দ্বীন শিখতেন, খারা কুরআনের শিক্ষা, হাদীস বর্ণনা ও ফিকহ-ফতওয়ার স্তন ছিলেন তীদের অধিকাংশই তখন মদীনায় ছিলেন। দু একজন যীরা মদীনার বাইরে ছিলেন তারাও মক্কা-মদীনার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন এবং খলীফায়ে রাশেদের কর্ম ও সিদ্ধান্ত
— পৃষ্ঠা ৪১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।