নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৪১০ পরিশিষ্ট “উবাই ইবনে কা'ব (রা.) রমযান মাসে মদীনায় লোকদের নিয়ে বিশ রাকাআত তারাবীহ এবং তিন রাকাআত বিতর পড়তেন ।” (মুসান্নাফে ইবনে আবী শায়বা ২/২৮৫) ৫. তাবে ই্াহইয়া ইবনে সাঈদ আনসারী (রহ.)-এর বিবরণ ৯৭৫৪ ৯৫ ০৯৩৫৯ ৪ চিপস “উমর (রা.) এক ব্যক্তিকে আদেশ দিলেন, তিনি যেন লোকদের নিয়ে বিশ রাকাআত পড়েন ।” (মুসান্নাফে ইবনে আবী শায়বা ২/২৮৫) এ ধরনের আরো অনেক রেওয়ায়াত আছে, যেগুলোর মুল বক্তব্য মুতাওয়াতির। ফলে এ বিষয়টি অকাট্যভাবে প্রমাণিত হওয়ার বিষয়ে কোন দ্িধাদবন্দের অবকাশ থাকে না। এরপরও আমাদের কিছু গায়রে মুকাল্লিদ বন্ধুর অভিযোগ হল, এই বর্ণনাগুলো 'মুরসাল' আর 'মুরসাল' হল যয়ীফ, কাজেই...! অথচ এটা প্রমাণিত যে, তাবেয়ী ইমামগণের “মুরসাল' বর্ণনা দলীল হিসেবে ্রহণযোগ্য। দলীলের আলোকে পূর্বসূরী ইমামগণ এ বিষয়ে একমত ছিলেন। এরপর যদি একই বিষয়ে একাধিক “মুরসাল' রেওয়ায়াত থাকে কিংবা “মুরসাল" বর্ণনার সমর্থনে উম্মাহর অবিচ্ছিন্ন সশিলিত কর্মধারা বিদ্যমান থাকে তাহলে তার প্রামাণিকতার বিষয়ে কারো দ্বিমত নেই। যারা “মুরসাল'কে যয়ীফ বলেছেন তারাও এক্ষেত্রে 'মুরসাল'কে সহীহ বা দলীলযোগ্য মনে করেন। এ প্রসঙ্গে অসংখ্য উদ্ধৃতি দেওয়া যাবে। কিন্তু আমি এখানে শুধু শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.)-এর বক্তব্যটিই উদ্ধৃতি করছি, যাকে আমাদের এই বন্ধুরাও অনুসরণীয় এবং 'আপনমানুষ' মনে করেন। তিনি বলেন 54230908524 402050৮ 88) বে 24:20 “যে 'মুরসালে*র অনুকূলে অন্য কোন কিছু পাওয়া যায় কিংবা পূর্বসূরীগণ যার অনুসরণ করেছেন তা ফকীহগণের সর্বসম্মতিক্রমে দলীল হিসেবে গ্রহণীয়।” (ইকামাতুদ দলীল আলা বুতলানিত তাহলীল, আল-ফাতাওয়াল কুবরা ৪/১৭৯) আরো দেখুন : মাজমূউল ফাতাওয়া! ২৩/২৭১; মিনহাজুস সুন্নাতিন নাবাবিয়্যা 8/১১৭ মোটকথা, উপরোক্ত পাঁচটি রেওয়ায়াত এবং এ ধরনের অন্যান্য সহীহ রেওয়ায়াতের ভিত্তিতে এবং সাহাবা-তাবেয়ীনের যুগ থেকে চলে আসা সম্মিলিত ও অবিচ্ছিন্ন কর্মের ভিত্তিতে আলেমগণের সর্ববাদীসম্মত বক্তব্য এই যে, হযরত উমর (রা.)-এর যুগে মসজিদে নববীতে বিশ রাকাআত তারাবীহ হত। শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.) এ প্রসঙ্গেই বলেছেন-

— পৃষ্ঠা ৪১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।