নবীজীর স. নামায ৪০৭. রাসূলুল্লাহ সান্থাল্লাহু আলাইহি ওয়াসান্সাম নিয়মিত জামাআত পড়াননি; বরং অধিকাংশ সময় একাকীই পড়তেন। তিনি নিজে কেন জামাআতের নিয়ম জারি করেননি তা উম্মতকে বলে গেছেন যে, (যেহেতু উন্মতের মধ্যে তার উপস্থিতির সময়টি ওহী অবতীর্ণ হওয়া এবং শরীয়তের বিধানসমূহ বিধিবদ্ধ হওয়ার সময় ছিল, তাই) জামাআতের সাথে নিয়মিত নামায পড়লে এ নামাযটিও উম্মতের উপর ফরয হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। রাসূলুন্তাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তাঁর পরে প্রথম খলীফা হযরত আবু বকর সিদ্দীক (রা.)-এর খেলাফতকালে ও উমর (রা.)-এর খেলাফতের শুরদতে এই অবস্থাই ছিল । অর্থাৎ এক ইমামের পেছনে ফরয নামাযের মত তারাবীর নামায জামাআতের সাথে আদায় করার ইহতেমাম ছিল না। রমযানের কোন এক রাতে উমর (রা.) মসজিদে তাশরীফ নিয়ে যান এবং দেখতে পান যে, মসজিদের বিভিন্ন স্থানে ছোট ছোট জামাআত হচ্ছে। তিনি চিন্তা করলেন সকল নামাধীকে এক ইমামের পেছনে একত্র করে দেওয়া উচিত । তখন তিনি এই আদেশ জারি করেন৷ এবং উবাই ইবনে কা'ব (রা-)কে ইমাম বানিয়ে দেন। (সহীহ বুখারী, হাদীস ২০১০) এ প্রসঙ্গে ইমাম ইবানে আবদুল বার রহ. [মৃত্যু ৪৬৩ হিজরী) মুয়াত্তা মালেকের অতুলনীয় ব্যাখ্যাগ্রন্থ 'আত-তামহীদ' এ বলেন, “উমর ইবনুল খাক্সব (রা.) নতুন কিছু করেননি। তিনি তাই করেছেন যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন; কিন্তু শুধু এই আশংকায় যে, নিয়মিত জামাআতের কারণে ভারাবীর নামায উম্মতের উপর ফরয হয়ে যেতে পারে জামাআতের ব্যবস্থা করেননি । উমর (রা.) এই বিষয়টি জানতেন। তিনি দেখলেন, নবীজীর ইন্তেকালের পর এখন আর এই ভয় নেই। (কেননা ওহীর দরজা বন্ধ হয়ে গেছে এবং শরীয়ত নির্ধারণের বিষয়টি সম্পন্ন হয়ে গেছে।) তখন “তিনি নবী-পছন্দের অনুসরণ রুরে ১৪ হিজরীতে জামাআতের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা যেন এই মর্যাদা তীর জন্যই নির্ধারিত রেখেছিলেন । আবু বকর সিদ্দীক (রা.)-এর মনে এই চিন্তা আসেনি। যদিও সামগ্রিকভাবে তিনিই উত্তম ও অথগণ্য ছিলেন।” (আত-তামহীদ ৮/১০৮-১০৯) এতদিন পর্যন্ত তারাবীহ একটি ব্যক্তিগত পর্যায়ের আমল ছিল। জামাআত হলেও প্রত্যেকে পুরো তারাবীহ জামাআতেই পড়বেন এমন কোন বাধ্যবাধকতা ছিল না। তাই তারাবীর রাকাআত-সংখ্যার ব্যাপারে বিশেষ আলোচনার পরিবেশই সেটা ছিল না। কিন্তু যখন মসজিদে নববীতে গুরুত্বর সাথে পুরো তারাবীহ একই ইমামের পেছনে পড়া হতে থাকে এবং তা হতে পারে শত শত মানুষের উপস্থিতিতে তখন তারাবীর রাকাআত-সংখ্যা আর কোন গোপন বিষয়
— পৃষ্ঠা ৪০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।