নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৪০৬ পরিশিষ্ট ব্যাপারে একমত হতে পারে না। কুরআন কারীমে তো সুস্পষ্টভাবে মুহাজির ও আনসারী সাহাবীগণের অনুসরণের আদেশ করা হয়েছে এবং সাবীলুল মুমিনীন (মুমিনদের অনুসৃত পথ) থেকে বিমুখ হওয়াকে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার কারণ বলে ঘোষণা করেছে। আহলে সুন্নত ওয়াল জামাআতের মত, পথ ও রুচির সাথে যারা একাত্মতা পোষণ করে না তাদের অভ্যাস হল কোন মাসআলাতে শুধু উম্মতের নয়, এমনকি সাহাবায়ে কেরামের বিশেষত মুহাজির ও আনসারদের একমত্য বিদ্যমান থাকলেও তারা ভিন্ন দলীল তালাশ করতে থাকে। অথচ শরীয়ত এই ইজমাকে দলীল সাব্যস্ত করেছে। কিন্তু ওই সব বন্ধুরা শরীয়তের এই দলীলের সমর্থনে সহীহ সনদে বর্ণিত স্পষ্ট হাদীস না পেলে এই মাসআলাটিকেই অস্বীকার করে দেয়। কেউ তো আরো এক ধাপ বেড়ে অত্যন্ত দুঃসাহসিকতার সাথে শরীয়তের দলীল ইজসাকেই অস্বীকার করে বসে। মনে রাখবেন, এ সব কিছুই হল মূর্খতা এবং তা শরীয়তের প্রতি অনাস্থা প্রকাশের সমার্থক। যদিও তা অসচেতনভাবেই হোক না কেন। কেননা, এর অর্থ হচ্ছে শরীয়ত যে বিষয়টিকে দলীল সাব্যস্ত করেছে তারা তাকে মেনে নিতে পারছেন না। তারাবীর রাকাআত-সংখ্যা বিষয়ক মাসআলাটি উপরোক্ত সকল দলীল দ্বারাই প্রমাণিত। অর্থাৎ 'খুলাফায়ে রাশেদীনের সুন্নাহ্‌", “মুহাজির ও আনসারী সাহাবীগণের ইজমা", “মারফু হুকমী', "সুন্নতে মৃতাওয়ারাসা' এবং *ফুকাহায়ে কেরামের ইজমা'। প্রত্যেকটি দলীলই প্রমাণ করে যে, তারাবীর নামায আট রাকাআতে সীমাবদ্ধ মনে করা এবং বিশ রাকাআত মাসনুন হওয়াকে অস্বীকার করা একটি মারাত্মক ভুল। উপরত্তু এ বিষয়ে একটি স্পষ্ট মারফু হাদীসও রয়েছে, যা উপরোক্ত দলীলসমূহের ভিত্তিতে প্রামাণ্য ও গ্রহণযোগ্য সাব্যস্ত হয়। এই সংক্ষিপ্ত প্রবন্ধে বেশি আলোচনা করা তো সম্ভব নয়, তারাবীহ সংক্রান্ত স্বতন্ত্র কোন কিতাবে বিস্তারিত আলোচনা করা যাবে। এখানে সংক্ষেপে উপরোক্ত দলীলসমূহের প্রতি অনেকটা ইঙ্গিত করেই চলে যাব। প্রথম দলীল : খুলাফায়ে রাশেদীনের সুন্নত সহীহ বুখারী (হাদীস ২০১০, কিতাবু সালাতিত তারাবীহ) এবং অন্যান্য হাদীসের কিতাবে সহীহ সনদে বর্ণিত হয়েছে যে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তারাবীর নামায জামাআতে পড়িয়েছেন। আবার কখনো কয়েক রাকাআত জামাআতের সাথে পড়ে হুজরায় চলে গেছেন এবং একাকী নামাযে রত থেকেছেন। (মুসলিম, হাদীস ১১০৪)

— পৃষ্ঠা ৪০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।